-
বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম কখনও থেমে যাওয়ার নয়: ইরানের সর্বোচ্চ নেতা
জুন ০৪, ২০২৩ ০৭:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইসলামি ইরানের স্থপতি ইমাম খোমেনীকে (রহ.) একটি মহান বিপ্লবের রূপকার হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আজ (রোববার) তেহরানের অদূরে ইমাম খোমেনীর (রহ.) মাজারে তাঁর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমবেত লাখ লাখ জনতার উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একথা বলেন।
-
ইরানের সাথে নদীর পানি বন্টন নিয়ে বিতর্ক অবসানে তালেবান মন্ত্রীর গুরুত্বারোপ
জুন ০৪, ২০২৩ ০৬:৩৮আফগানিস্তানে তালেবানের অস্থায়ী সরকারের পানি ও জ্বালানিমন্ত্রী ১৯৭৩ সালে অভিন্ন নদীর পানি বন্টন বিষয়ে ইরানের সাথে সম্পাদিত চুক্তি নিয়ে আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন।
-
ইরান-ইউরোপ সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখবে বেলজিয়াম: পররাষ্ট্রমন্ত্রী
জুন ০৪, ২০২৩ ০৫:২২ইরান ও ইউরোপের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে সহযোগিতা করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব এই প্রস্তুতি ঘোষণা করে বলেছেন, ইউরোপীয় বন্দিদের মুক্তি দেয়ার ক্ষেত্রে তেহরান যে সহযাগিতা করেছে তা সত্যিই প্রশংসনীয়।
-
নতুন নতুন আঞ্চলিক জোট গঠন করবে ইরান: নৌবাহিনীর কমান্ডার
জুন ০৪, ২০২৩ ০৪:৫৫ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার দেশ নিজের নিরাপত্তা শক্তিশালী করার জন্য নতুন নতুন আঞ্চলিক জোট গঠন করবে। তিনি শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ইরাকের নৌবাহিনীর সমন্বয়ে অচিরেই একটি জোট গঠিত হতে যাচ্ছে।
-
প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে একটি নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে: রায়িসি
জুন ০৪, ২০২৩ ০৪:৪৮ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের অনুকূলে একটি নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে যাচ্ছে এবং সেই বিশ্ব ব্যবস্থায় ইরান একটি বড় ভূমিকা পালন করবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ও প্রভাব ক্রমাগত কমে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ভারতে ট্রেন দুর্ঘটনায় ইরানের শোক ও সমবেদনা
জুন ০৩, ২০২৩ ১৫:১৭ভারতের উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
আমেরিকা-ইসরাইলের ক্ষোভকে পাত্তা দিচ্ছে না তেহরান
জুন ০৩, ২০২৩ ১৪:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরান জাতিসংঘ সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকা ও ইসরাইল যে ক্ষোভ প্রকাশ করেছে তাকে উড়িয়ে দিয়েছে তেহরান।
-
ইরানের ১৫ খোরদাদ বা ঐতিহাসিক ৫ জুনের গণজাগরণ
জুন ০৩, ২০২৩ ১২:৫০জেগে ওঠো যদি তুমি, আর আমিও যদি জাগি একবার দুরন্ত দূর্বার! তাহলে জেগে উঠবে সবাই! হ্যাঁ! সবাই! হে প্রিয় বোন ভাই-বেরাদার! তুমি যদি বসে থাকো, আমিও যদি বসে থাকি- হয়ে থাকি নীরব নিস্তব্ধ
-
ব্রিকসে ইরানের সম্ভাব্য যোগদানকে স্বাগত জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলো
জুন ০৩, ২০২৩ ০৯:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, শক্তিশালী ব্রিকসে তার দেশের সম্ভাব্য যোগদানকে স্বাগত জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। গতকাল (শুক্রবার) দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে তিনি সাংবাদিকদের বলেন, "ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান ও বিদ্যমান সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্রিকসের মূল সদস্য রাষ্ট্রগুলো এই সংস্থায় যোগ দেয়ার ব্যাপারে ইরানকে স্বাগত জানিয়েছে।"
-
যৌথ বাহিনী গঠন করবে ইরান, সৌদি, ওমান ও আরব আমিরাত
জুন ০৩, ২০২৩ ০৬:১৩চীনা পৃষ্ঠপোষকতায় ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান একটি যৌথ নৌবাহিনী গঠন করবে বলে খবর পাওয়া গেছে। পারস্য উপসাগরের নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে এ বাহিনী গঠন করা হবে বলে কাতারি নিউজ ওয়েবসাইট আল-জাদিদ খবর দিয়েছে।