-
আইআরজিসি না থাকলে ইউরোপীয়রা আজ আইএসের নিয়ন্ত্রণে থাকত
জানুয়ারি ২০, ২০২৩ ০৭:৪৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে ইউরোপীয় পার্লামেন্টে যে বিল পাস করা হয়েছে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।এটি বলেছে, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর এ ধরনের পদক্ষেপের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।
-
পরমাণু সমঝোতা নিয়ে মার্কিন নীতির সমালোচনা করলো রাশিয়া
জানুয়ারি ২০, ২০২৩ ০৭:৪২ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনায় রাশিয়ার আলোচনাকারী দলের প্রধান "মিখাইল উলিয়ানভ" একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারি কমানোর কারণ যুক্তরাষ্ট্র।
-
ইউরোপীয়রা ইরানের ব্যাপারে বেপরোয়া আচরণ করছে: রায়িসি
জানুয়ারি ২০, ২০২৩ ০৭:১৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার ইউরোপীয় পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, এ ঘটনায় ইরানের প্রতি ইউরোপের ‘বেপরোয়া’ হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে।
-
ইরানের কয়েক ডজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইইউ
জানুয়ারি ২০, ২০২৩ ০৬:৫২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে কথিত ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার অংশ হিসেবে ইরানের কয়েক ডজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এ ধরনের পদক্ষেপের পরিণতির ব্যাপারে তেহরানের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইইউ এ ন্যক্কারজনক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে।
-
ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাবের নেপথ্যে
জানুয়ারি ১৯, ২০২৩ ১৪:০৬গতকাল (বুধবার) ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটি হলো: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া না হয়। ইউরোপীয় পার্লামেন্টে গতকাল (বুধবার) এই প্রস্তাব পাস করে ইউরোপীয় পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে, আইআরজিসির ওপর আরোপিত নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা না হয়।
-
রেডিও তেহরান 'বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২২-এর ফল ঘোষণা
জানুয়ারি ১৯, ২০২৩ ১২:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ রেডিও তেহরান আয়োজিত বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে।
-
তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
জানুয়ারি ১৯, ২০২৩ ০৬:০৮দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে ‘হস্তক্ষেপমূলক’ বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা স্থাপনা নেই: ইসলামি
জানুয়ারি ১৯, ২০২৩ ০৫:৫৭ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশে কোনো অঘোষিত পরমাণু স্থাপনা বা তৎপরতা নেই।তিনি গতকাল (বুধবার) তেহরানে এক বক্তব্যে বলেন, “আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছি যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র ঘোষিত স্থাপনাগুলোর বাইরে ইসলামি প্রজাতন্ত্র ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা স্থাপনা নেই।”
-
রেডিও তেহরান 'ফেসবুক শেয়ারার পুরস্কার-২০২৩'-এর ঘোষণা
জানুয়ারি ১৮, ২০২৩ ১৬:২৯ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) গত বছরের মতো এবারো ফেসবুক শেয়ারার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
-
আল্লাহর আদেশ যাতে উপেক্ষিত না হয় সেদিকে মনোযোগ দিতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান
জানুয়ারি ১৮, ২০২৩ ১৬:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সাংস্কৃতিক ও প্রচার সংস্থাগুলোকে অবশ্যই সর্তক থাকতে হবে যাতে আল্লাহর বাণী এবং আদেশ কোনও পরিস্থিতিতে উপেক্ষিত না হয়। এ ক্ষেত্রে কোনো ধরণের বিতর্ক, হৈচৈ ও অভিযোগের ভয় পেলে চলবে না।