-
ইরাককে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের প্রতিবাদ
জানুয়ারি ১৮, ২০২৩ ০৬:৫২পারস্য উপসাগরের একটি বিকৃত নাম ব্যবহার করায় ইরাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ খবর জানিয়ে বলেছেন, তেহরানের পক্ষ থেকে এ ব্যাপারে বাগদাদে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
-
পারস্য উপসাগরে মহড়া চালালো আইআরজিসি; বহু রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জানুয়ারি ১৭, ২০২৩ ১৫:৪৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট আজ (মঙ্গলবার) পারস্য উপসাগরে মহড়া চালিয়েছে। এ সময় কল্পিত শত্রুর নানা লক্ষ্যবস্তুতে নানা ধরণের রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে।
-
ইরান নিয়ে দ. কোরিয়ার বক্তব্য: তেহরানের প্রতিক্রিয়া: সিউলের ব্যাখ্যা
জানুয়ারি ১৭, ২০২৩ ১৫:১৭দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দাবি করেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দক্ষিণ কোরিয়া যেমন হুমকির মুখে রয়েছে তেমনি ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। তিনি তার ভাষায় বলেন, আমিরাতের নিরাপত্তা আমাদেরও নিরাপত্তা এবং ইরান হচ্ছে আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি।
-
ইসরাইলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারনা শহীদ সোলাইমানির: হিজবুল্লাহ
জানুয়ারি ১৬, ২০২৩ ০৬:১৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে ক্ষেপণাস্ত্র দিয়ে ঘিরে ফেলার ধারনা প্রথম উত্থাপন করেছিলেন ইরানের সন্ত্রাস-বিরোধী শহীদ কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি। তিনি তার পরিকল্পনা চূড়ান্ত করে তার বাস্তবায়নও করে গেছেন।
-
পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ তেল রপ্তানি করেছে ইরান: বার্তা সংস্থা
জানুয়ারি ১৬, ২০২৩ ০৬:০১বিগত পাঁচ বছরের মধ্যে তেল রপ্তানিতে সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে ইরান। ২০১৮ সালের মে মাসে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা করে। তখন থেকে এ পর্যন্ত ইরান এত বেশি তেল আর কখনও রপ্তানি করেনি।
-
মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: ইরান
জানুয়ারি ১৫, ২০২৩ ০৬:৪০মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পুলিশের হাতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিস কুলার্সের চাচাতো ভাই কিনান অ্যান্ডারসনের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই নিন্দা জানিয়েছে তেহরান।
-
তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
জানুয়ারি ১৫, ২০২৩ ০৬:৩২ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে ব্রিটিশ সরকারের বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
-
সিরিয়ার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে ইরান: আমির-আব্দুল্লাহিয়ান
জানুয়ারি ১৫, ২০২৩ ০৬:২৭সিরিয়ার প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, সকল ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।তিনি গতকাল (শনিবার) দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
-
দূরের লক্ষ্যবস্তুতে আঘাতের জন্য অস্ত্রবাহী ড্রোন ব্যবহার করা হচ্ছে: ইরান
জানুয়ারি ১৪, ২০২৩ ১৩:৩৩ইরানের বিমান বাহিনী নিজের যুদ্ধ সক্ষমতা বাড়াতে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম স্মার্ট ও নির্ভুল অস্ত্রে সজ্জিত ড্রোন ব্যবহার করছে। তবে ইরান অস্ত্র বহনে সক্ষম ড্রোনের পাশাপাশি পর্যবেক্ষণ বিমান ব্যবহার করে থাকে। এ ধরণের ড্রোন শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।
-
ব্রিটিশ গুপ্তচর আলীরেজা আকবারির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
জানুয়ারি ১৪, ২০২৩ ১২:০২ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর পক্ষে গুপ্তচরবৃত্তি করার দায়ে ইরানের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগের গণমাধ্যম বিভাগ আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।