ইরান
  • ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলা: তেহরানে রাষ্ট্রদূত তলব

    ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলা: তেহরানে রাষ্ট্রদূত তলব

    অক্টোবর ০৮, ২০২২ ১৫:৪১

    সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ইরান সরকার তেহরানে ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে।

  • ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণের উপযুক্ত জবাব দেয়া হবে: মুখপাত্র

    ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণের উপযুক্ত জবাব দেয়া হবে: মুখপাত্র

    অক্টোবর ০৮, ২০২২ ০৩:৩৪

    ইউরোপীয় পার্লামেন্টের ইরান বিষয়ক একটি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওই প্রস্তাবকে ‘হস্তক্ষেপমূলক’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইউরোপের পক্ষ থেকে ইরানি জনগণের ওপর বিধিনিষেধ আরোপের যেকোনো প্রচেষ্টার ‘উপযুক্ত’ জবাব দেবে তেহরান।

  • কোপেনহেগেনের ইরান দূতাবাসে হামলা; ড্যানিশ রাষ্ট্রদূতকে তলব

    কোপেনহেগেনের ইরান দূতাবাসে হামলা; ড্যানিশ রাষ্ট্রদূতকে তলব

    অক্টোবর ০৮, ২০২২ ০৩:২১

    কোপেনহেগেনের ইরান দূতাবাসে এক সশস্ত্র ব্যক্তির হামলার সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকার কারণে তেহরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক শুক্রবার ড্যানিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে ডেকে পাঠান।

  • নৈরাজ্যকামীদের উৎসাহ দিতে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার মার্কিন অস্ত্র-প্রয়োগ!

    নৈরাজ্যকামীদের উৎসাহ দিতে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞার মার্কিন অস্ত্র-প্রয়োগ!

    অক্টোবর ০৭, ২০২২ ১৬:৫৬

    ইরানে নৈরাজ্য সৃষ্টিকারী কথিত প্রতিবাদীদের ওপর দমন অভিযানে ও ইরানিদের জন্য ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রাখায় ভূমিকা রাখার অজুহাতে মার্কিন অর্থ-বিভাগ ইসলামী ইরানের স্বরাষ্ট্র ও যোগাযোগ বিষয়ক মন্ত্রীসহ সাতজন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

  • কোপেনহেগেনে ইরানি দূতাবাসে সশস্ত্র সন্ত্রাসীর প্রবেশ: তীব্র সমালোচনায় পররাষ্ট্রমন্ত্রী

    কোপেনহেগেনে ইরানি দূতাবাসে সশস্ত্র সন্ত্রাসীর প্রবেশ: তীব্র সমালোচনায় পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ০৭, ২০২২ ১৪:২৯

    ডেনমার্কের কোপেনহেগেনে ইরানি রাষ্ট্রদূত ও দূতাবাসের নিরাপত্তার অভাবের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

  • সত্যের বিরুদ্ধে আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদী শক্তি বিরামহীন যুদ্ধে লিপ্ত রয়েছে

    সত্যের বিরুদ্ধে আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদী শক্তি বিরামহীন যুদ্ধে লিপ্ত রয়েছে

    অক্টোবর ০৭, ২০২২ ১৩:৪৩

    তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন, সত্য ও ন্যায়ের বিরুদ্ধে আধিপত্যকামী বিশ্ব, সাম্রাজ্যবাদী শক্তি, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও জঙ্গি ফ্রন্ট বিরামহীন যুদ্ধে লিপ্ত হয়েছে। তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খুতবায় এ মন্তব্য করেন।

  •  মৃত্যুর কারণ আঘাত নয়, সেরিব্রাল হাইপোক্সিয়া

    মৃত্যুর কারণ আঘাত নয়, সেরিব্রাল হাইপোক্সিয়া

    অক্টোবর ০৭, ২০২২ ১৩:৩৪

    বহুল আলোচিত মাহসা আমিনি'র মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইরানের ফরেনসিক বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে মাহসা আমিনি মারা গেছেন ব্রেইন হাইপোক্সিয়ায়। ব্রেইনে অক্সিজেন না পৌঁছানোকে ব্রেইন হাইপোক্সিয়া বলা হয়।

  • বিদেশি মদদে ইরানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা: যুদ্ধাস্ত্রসহ ১৭ জন আটক

    বিদেশি মদদে ইরানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা: যুদ্ধাস্ত্রসহ ১৭ জন আটক

    অক্টোবর ০৭, ২০২২ ১২:৩৪

    ইরানে মহিলা পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে অজুহাত করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার সময় ১৭ ব্যক্তিকে যুদ্ধাস্ত্রসহ আটক করা হয়েছে। এ খবর দিয়েছেন ইরানের পুলিশের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি। তিনি বলেছেন, আটক ব্যক্তিরা টার্গেটেড কিলিং মিশন চালিয়ে সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগকে উস্কে দিতে চেয়েছিল। তিনি তদন্ত এবং জড়িত আরো ব্যক্তিদের চিহ্নিত করার স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি।

  • যুদ্ধ নয় রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    যুদ্ধ নয় রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ০৭, ২০২২ ০৬:২৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয় বরং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায়। তিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনির সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় সম্পর্কে পাশাপাশি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ এবং ইরানে কিছু স্বার্থান্বেষী মহলের সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন।