-
ইরানে আটক ২ ফরাসি গুপ্তচরকে মুক্তি দেয়ার আহ্বান জানাল আমেরিকা
মে ১৮, ২০২২ ০১:২৬ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের টেলিভিশনে ফ্রান্সের ওই দুই নাগরিককে আটক করার খবর প্রচারিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে তাদেরকে মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানায়।
-
সৌদি আরবের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি: ইরান
মে ১৮, ২০২২ ০১:০৬সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান।
-
সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার দায়ে ফ্রান্সের ৩ নাগরিক ইরানে আটক
মে ১৭, ২০২২ ১৫:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভেতরে সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফ্রান্সের দুই গুপ্তচরকে আটক করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানে শিক্ষকদের সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচির সময় ফরাসি এই দুই গুপ্তচর সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার চেষ্টা করেন।
-
‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিঘ্নিত করতে পারে এমন কোনো কিছু মেনে নেবে না ইরান’
মে ১৭, ২০২২ ১৩:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক কোনভাবেই বিঘ্নিত করার সুযোগ দেবে না তেহরান।
-
কাজভিন শহরের ঐতিহাসিক আমিনিয়া ইমামবাড়ি
মে ১৭, ২০২২ ১২:৫৯ইরানের কাজভিন শহরের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ একটি ইমামবাড়ি হলো আমিনিয়া ইমামবাড়ি।
-
ইমাম মাহদি (আ.) সম্পর্কে গুরুত্বপূর্ণ ফার্সি ইসলামী সংগীত
মে ১৭, ২০২২ ১১:১৭বাংলা সাবটাইটেলসহ ইমাম মাহদি (আ.) সম্পর্কে গুরুত্বপূর্ণ ফার্সি ইসলামী সংগীত।
-
প্রতিবেশীদের উষ্ণ সম্পর্ক শত্রুকে হতাশ করবে: আমিরাতকে ইরান
মে ১৭, ২০২২ ০৪:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করলে এ অঞ্চলের শত্রুরা হতাশ হবে। সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের শোকানুষ্ঠানে অংশগ্রহণ এবং নয়া প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
-
আমেরিকার অতিরিক্ত উচ্ছ্বাস চরম ক্ষোভ থেকে সঞ্চারিত: মুখপাত্র
মে ১৭, ২০২২ ০১:২১ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব থেকে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ মুক্ত করার যে কাজ ইরানে চলছে তাতে নাখোশ হয়েছে ওয়াশিংটন।
-
গভীর সাগর থেকে ওমানের জাহাজ উদ্ধার করল ইরানের নৌ বাহিনী
মে ১৬, ২০২২ ১৫:৩৪গভীর সাগরে আটকে থাকা ওমানের একটি জাহাজ উদ্ধার করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ বাহিনী। ওমান সাগরের উত্তরাঞ্চলে এবং ইরানের কৌশলগত মাকরান উপকূলের কাছে ওমানের ওই জাহাজটি কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে।
-
ইরানের কাছ থেকে অতিরিক্ত গ্যাস পেতে চায় তুরস্ক ও ইরাক
মে ১৬, ২০২২ ০৫:৫৮ইরাক ও তুরস্ক ইরানের কাছ থেকে গ্যাস আমদানির পরিমাণ বাড়ানোর আবেদন জানিয়েছে। ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ চেগিনি এ খবর জানিয়ে বলেছেন, গত কয়েক মাসে প্রতিবেশী ইরাক ও তুরস্কে লাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে; কিন্তু এই দুই দেশের আরো বেশি গ্যাস প্রয়োজন।