-
‘আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আল-আকসা মসজিদে হামলা হয়েছে’
এপ্রিল ১৬, ২০২২ ০১:১৬মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলনে যে ইহুদিবাদীরা দিশেহারা হয়ে পড়েছে এই হামলা তার প্রমাণ। তিনি শুক্রবার বিকেলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি হামলায় যে প্রতিক্রিয়া দেখাল ইরান
এপ্রিল ১৫, ২০২২ ১৫:১৬পবিত্র আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
'ইরানে এখন সর্বোচ্চ নিরাপত্তা বিরাজ করছে'
এপ্রিল ১৫, ২০২২ ১৩:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম আলী আকবার আবুতোরাবি ফার্দ বলেছেন, ইরানে এখন সর্বোচ্চ নিরাপত্তা বিরাজ করছে এবং আট বছরের প্রতিরক্ষা যুদ্ধে তিল পরিমাণ ভূখণ্ডও হাতছাড়া হতে দেয়নি সশস্ত্র বাহিনী।
-
মিথ্যাচার যাদের নেশা তাদের কাছে সত্য আশা করা যায় না: ইরান
এপ্রিল ১৫, ২০২২ ১০:৫০ইরানের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে মার্কিন বার্ষিক প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মিথ্যাচার যাদের নেশা তাদের কাছে সত্য আশা করা যায় না।
-
আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টির ইসরাইলি প্রচেষ্টা বানচাল করবে ইরান
এপ্রিল ১৫, ২০২২ ০৮:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলের তৎপরতা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ এবং কোনো দেশের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি সৃষ্টির ইসরাইলি প্রচেষ্টাকে সফল হতে দিবে না তেহরান।
-
‘যেখানে প্রয়োজন হবে সেখানে ইরান ইসরাইলের বিরুদ্ধে কঠিন হামলা চালাবে’
এপ্রিল ১৪, ২০২২ ১২:৩৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যেখানে প্রয়োজন মনে করবে সেখানে কঠোর হামলা চালাবে তেহরান।
-
সব রকমের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান
এপ্রিল ১৩, ২০২২ ১৪:০১ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সব রকমের অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়েছে। এসমস্ত তেল এশিয়া, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং ইউরোপের দেশগুলোতে প্রধানত রপ্তানি করা হয়।
-
ইরান দূতাবাসে হামলার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ প্রকাশ
এপ্রিল ১৩, ২০২২ ০১:২০আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত শহরের ইরানি কনস্যুলেটে হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করা আফগানিস্তানের ক্ষমতাসীন সরকারের দায়িত্ব এবং তা পালন করতে তারা ব্যর্থ হয়েছে।
-
জয়ের সম্ভাবনা নেই জেনেও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন কেন: সৌদিকে ইরান
এপ্রিল ১২, ২০২২ ১৯:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ভিয়েনায় তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা সঠিক পথে এগুচ্ছে। তিনি আরো বলেছেন, এ আলোচনায় এখন পর্যন্ত ইরান আমেরিকার অত্যধিক চাহিদা প্রতিহত করেছে এবং সামনের দিনগুলোতেও এসব চাহিদা মেনে নেবে না।
-
আটক সম্পদ ছাড়ের কথা নিশ্চিত করলো পররাষ্ট্র মন্ত্রণালয়
এপ্রিল ১২, ২০২২ ১০:০৫বিদেশে আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ ছাড়ের ব্যাপারে গত সপ্তাহে যে সমস্ত রিপোর্ট প্রকাশ হয়েছে তাকে সত্য বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। আটক অর্থ ছাড়ের ফলে বিদেশের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে ইরান।