-
‘চুক্তি চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত চাহিদা থেকে সরে যেতে হবে’
মার্চ ৩১, ২০২২ ০৩:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে আমেরিকাকে মাত্রাতিরিক্ত দাবি-দাওয়া থেকে সরে যেতে হবে। তিনি চীনের তুনশি শহরে আফগানিস্তান বিষয়ক এক সম্মেলনের অবকাশে তার কাতারি সমকক্ষ আব্দুর-রহমান আলে সানির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন।
-
‘তালেবানের উচিত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা’
মার্চ ৩১, ২০২২ ০৩:১৪আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজনগুলোর প্রতি আরো বেশি মনযোগী হবে বলে আশা প্রকাশ করেছে ইরান ও পাকিস্তান। চীনের তুনশি শহরে এক সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশী এ আশা প্রকাশ করেছেন।
-
‘আফগানিস্তানের স্বাধীনতা রক্ষায় সহযোগিতা করতে বদ্ধপরিকর ইরান ও চীন’
মার্চ ৩০, ২০২২ ০২:২৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ও চীন আফগানিস্তানের স্বাধীনতা, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার রক্ষায় সহযোগিতা করতে বদ্ধপরিকর। তিনি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনে যোগ দিতে চীনের পূর্বাঞ্চলীয় তুনশি শহরে পৌঁছে এ মন্তব্য করেন।
-
আফগানিস্তান বিষয়ক সম্মেলনে যোগ দিতে চীন গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ২৯, ২০২২ ১৪:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং গেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় সম্মেলন।
-
৫ নতুন ওষুধ উন্মোচন করলেন ইরানের প্রেসিডেন্ট
মার্চ ২৯, ২০২২ ১৪:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরান পাঁচটি নতুন ওষুধ উন্মোচন করেছে। প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে এসব ওষুধ উন্মোচন করেন।
-
সৌদি-কুয়েতের পদক্ষেপে অসন্তুষ্ট ইরান; যৌথ খনিতে শিগগিরই খননকাজ শুরু
মার্চ ২৯, ২০২২ ১৩:৫৩খুব শিগগিরই পারস্য উপসাগরের যৌথ গ্যাস ক্ষেত্রে খননকাজ শুরু করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ অউজি এ তথ্য জানিয়েছেন।
-
ইস্ফাহানে প্রতীকী পোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত
মার্চ ২৮, ২০২২ ১২:৩৩ইরানের ইস্ফাহানে অনুষ্ঠিত হলো প্রতীকী পোলো প্রতিযোগিতা।
-
শত্রুদের ছোট-খাটো শয়তানির জবাবও হবে বড় ধরণের: আইআরজিসি প্রধান
মার্চ ২৮, ২০২২ ১২:২৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদের ছোট-খাটো শয়তানির জবাবও হবে বড় ধরণের। তিনি ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানে প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতিবিজড়িত অঞ্চল পরিদর্শনের সময় এ কথা বলেন।
-
মহাকবি ফেরদৌসির সমাধিতে নওরোজ উৎসব
মার্চ ২৮, ২০২২ ১২:১২প্রতিবছরের মত এবারেও মহাকবি ও হাকিম আবুল কাসেম ফেরদৌসির সমাধিতে নওরোজ উৎসব উদযাপিত হয়েছে।
-
মার্কিন নেতিবাচক মন্তব্যের কড়া জবাব দিল ইরান
মার্চ ২৮, ২০২২ ০৮:২৬কাতারে অনুষ্ঠানরত সামরিক প্রদর্শনীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপস্থিতির ব্যাপারে আমেরিকা যে নেতিবাচক মন্তব্য করেছে তার কড়া জবাব দিয়েছে তেহরান।