ইরান
  • ‘ইরান পরমাণু সমঝোতার চেয়ে কম কোনো কিছু মেনে নেবে না’

    ‘ইরান পরমাণু সমঝোতার চেয়ে কম কোনো কিছু মেনে নেবে না’

    ডিসেম্বর ১২, ২০২১ ০৩:১৭

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি সাফ জানিয়ে দিয়েছেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে কম কোনো কিছু মেনে নেয়া তেহরানের পক্ষে সম্ভব নয়।ওই সমঝোতাকে তিনি ইরানের ‘রেড লাইন’ হিসেবেও অভিহিত করেছেন।

  • দ্রুতগতির ১১০টি কম্ব্যাট স্পিডবোট পেল আইআরজিসি

    দ্রুতগতির ১১০টি কম্ব্যাট স্পিডবোট পেল আইআরজিসি

    ডিসেম্বর ১১, ২০২১ ১৪:০৬

    ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি-কে আরো ১১০টি কম্ব্যাট স্পিডবোট দেয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্পিডবোট পারস্য উপসাগরের পানিসীমায় বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হবে।

  • বর্তমান ইরান এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ: কাজেম সিদ্দিকী

    বর্তমান ইরান এ অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ: কাজেম সিদ্দিকী

    ডিসেম্বর ১০, ২০২১ ১৫:২৮

    বর্তমান ইরান পশ্চিম এশিয় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী দেশ। সমগ্র বিশ্বে ইরানের অবস্থান এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো দেশেরই ইরানের ওপর হামলা করার দু:সাহস নেই। আজ তেহরানে জুমার খুতবায় হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী ওই মন্তব্য করেন। তিনি বলেন: ইসলামি ইরানের জনপ্রিয় বিপ্লবী সরকারের পররাষ্ট্রনীতি হলো বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা।

  • ‘আমরা সবাই একটি ভালো চুক্তির জন্য ভিয়েনায় এসেছি’

    ‘আমরা সবাই একটি ভালো চুক্তির জন্য ভিয়েনায় এসেছি’

    ডিসেম্বর ১০, ২০২১ ১৪:৩৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপের মাধ্যমে তার দেশ একটি সুন্দর চুক্তিতে পৌঁছানোর বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, “পশ্চিমা দেশগুলো এত বছর ধরে কথার কথা বলে এসেছে, অর্থবহ ও সুন্দর চুক্তির জন্য এটাই সেরা সময়।”

  • ভিয়েনা আলোচনার ব্যাপারে ইরান আন্তরিক তবে ঘোষিত অবস্থানে অটল

    ভিয়েনা আলোচনার ব্যাপারে ইরান আন্তরিক তবে ঘোষিত অবস্থানে অটল

    ডিসেম্বর ১০, ২০২১ ০৭:৫৮

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে গতকাল থেকে (বৃহস্পতিবার) নতুন করে আলোচনা শুরু হয়েছে। গতকালের আলোচনার শেষে  ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সংলাপে ইরান অত্যন্ত আন্তরিকভাবে অংশ নিচ্ছে তবে আগের বৈঠকে তেহরান নিজের যে অবস্থান ঘোষণা করেছে তাতে অটল রয়েছে।

  • ‘আমেরিকা-ইসরাইলের হামলার হুমকি নিতান্তই তর্জন-গর্জন’

    ‘আমেরিকা-ইসরাইলের হামলার হুমকি নিতান্তই তর্জন-গর্জন’

    ডিসেম্বর ১০, ২০২১ ০৬:৫৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে যে সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছে তা থেকে সরে না গেলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে বলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল যে হুমকি দিয়েছে বিশেষজ্ঞরা তাকে নিতান্তই তর্জন-গর্জন বলে উল্লেখ করেছেন।

  • ইরানি টিভি রিপোর্টারের ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন

    ইরানি টিভি রিপোর্টারের ওপর নিষেধাজ্ঞা দিল ব্রিটেন

    ডিসেম্বর ১০, ২০২১ ০৬:০৯

    মুক্ত গণমাধ্যমের প্রতি শত্রুতার সর্বশেষ নজির হিসেবে ব্রিটিশ সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের রিপোর্টার এবং টেলিভিশন প্রডিউসার আলী রেজভানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজনৈতিক বন্দীদের বিষয়ে ভুলতথ্য ছড়ানোর মিথ্যা অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

  • আরো ঘনিষ্ঠ হচ্ছে ইরান-তুরস্ক সম্পর্ক: অর্থনৈতিক ক্ষেত্রে শুরু হবে নয়া অধ্যায়ের সূচনা

    আরো ঘনিষ্ঠ হচ্ছে ইরান-তুরস্ক সম্পর্ক: অর্থনৈতিক ক্ষেত্রে শুরু হবে নয়া অধ্যায়ের সূচনা

    ডিসেম্বর ০৯, ২০২১ ১৫:৪৩

    ইরান ও তুরস্কের প্রেসিডেন্টরা এক টেলিফোন সংলাপে সন্ত্রাসবাদ দমন এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেছেন। এই টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে তেহরান-আঙ্কারা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, খুব শিগগিরি তেহরানে নতুন করে সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে দুদেশের যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।