দ্রুতগতির ১১০টি কম্ব্যাট স্পিডবোট পেল আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i101122-দ্রুতগতির_১১০টি_কম্ব্যাট_স্পিডবোট_পেল_আইআরজিসি
ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি-কে আরো ১১০টি কম্ব্যাট স্পিডবোট দেয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্পিডবোট পারস্য উপসাগরের পানিসীমায় বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০২১ ১৪:০৬ Asia/Dhaka
  • আইআরজিসিতে যুক্ত হলো আরো দ্রুতগতির স্পিডবোট
    আইআরজিসিতে যুক্ত হলো আরো দ্রুতগতির স্পিডবোট

ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি-কে আরো ১১০টি কম্ব্যাট স্পিডবোট দেয়া হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব স্পিডবোট পারস্য উপসাগরের পানিসীমায় বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহার করা হবে।

আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে এসব স্পিডবোট আইআরজিসি'র কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বন্দর আব্বাস এলাকার সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এসব স্পিডবোট অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্র লাঞ্চার বসানো হয়েছে, পাশাপাশি এতে বিভিন্ন ধরনের নজরদারির যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে।

মেজর জেনারেল হোসেইন সালামি

অনুষ্ঠানে আইআরজিসি’র প্রধান জেনারেল হোসেইন সালামি বলেন, ইরানের নৌযানগুলোর গতি, পাল্লা  ও হামলার নিখুঁত ক্ষমতার দিক থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এগুলোকে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসক্ষমতার অধিকারী।  

ক্ষিপ্রগতিতে চলতে পারে ইরানের এসব স্পিডবোট

তিনি বলেন, এসব স্পিডবোটকে রকেট লাঞ্চার থেকে প্রিসিশন গাইডেড মিসাইল লাঞ্চারে পরিণত করা হয়েছে। স্পিডবোটে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে তার পাল্লা ১০ কিলোমিটার থেকে বাড়ানো হয়েছে তবে সুনির্দিষ্ট পাল্লা ঘোষণা করা হয় নি, পরবর্তীতে জানানো হবে।

অনুষ্ঠানে আইআরজিসি'র নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানান, দেশীয় বিশেষজ্ঞরা এসব স্পিডবোট তৈরি করেছেন এবং এগুলোর সর্বোচ্চ গতি ১৩৮ কিলোমিটার থেকে ১৬৬ কিলোমিটার।#

পার্সটুডে/এসআইবি/১১