-
যেকোন আলোচনায় ইরানি জাতির অধিকার নিশ্চিত করতে হবে
আগস্ট ১০, ২০২১ ০৬:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, যেকোন আলোচনায় তার দেশের জনগণের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। গতকাল (সোমবার) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে টেলিফোন আলাপে ইব্রাহিম রায়িসি একথা বলেন। ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ এবং ভিয়েনায় ইরানের পরমাণু ইস্যু নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেন।
-
ইহুদিবাদী ইসরাইলের পতন একটি বাস্তবতা, খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে
আগস্ট ১০, ২০২১ ০৬:১০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পতন একটি বাস্তবতা এবং খুব শিগগিরই তা বাস্তবায়ন হবে। তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরাইলের পতন শুধুমাত্র কোনো আকাঙ্ক্ষা নয়।
-
প্রেসিডেন্ট রায়িসি নিলেন ইরানের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ
আগস্ট ০৯, ২০২১ ১৫:১৩ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি রোববার ইরানে তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
-
পারস্য উপসাগরের নিরাপত্তাকে রেড লাইন ঘোষণা করল ইরান
আগস্ট ০৯, ২০২১ ১৩:৩৬পারস্য উপসাগরের নিরাপত্তাকে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের জন্য রেডলাইন বলে ঘোষণা করেছে। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে ইহুদিবাদী ইসরাইলের পক্ষ অবলম্বন করার জন্য ব্রিটিশ সরকারের নিন্দা জানিয়েছে তেহরান। আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই নিন্দা জানান।
-
হাশদ আশ-শাবির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করলো আইআরজিসি
আগস্ট ০৯, ২০২১ ১১:৫২ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরাকে বিদেশী দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ে তার দেশের বাহিনী সবসময় জনপ্রিয় প্রতিরোধকামী সংগঠন হাশদ আশ শাবির পাশে রয়েছে।
-
ইরানে শুরু হয়েছে শোকাবহ মহররমের প্রস্তুতি
আগস্ট ০৯, ২০২১ ১১:৪০ইরানের সব শহরগুলো এখন চলছে মহররমের প্রস্তুতি। কালো পতাকা ও কালো কাপড় দিয়ে সাজানো হচ্ছে ইমামবাড়িগুলো।
-
“সুন্দর পরিবার গঠনে ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটির বিকল্প নেই”
আগস্ট ০৯, ২০২১ ০৭:০৭জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেজোয়ান হোসেন ও বাবুল আখতারের উপস্থাপনায় ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটির ২১তম পর্ব শুনে মুগ্ধ হয়েছি। তাই রেডিও তেহরানের প্রতি ভালোলাগার কথা প্রকাশ না করে থাকতে পারলাম না।
-
ইরান রোবটিক সার্জন রপ্তানি করবে ইন্দোনেশিয়ায়
আগস্ট ০৯, ২০২১ ০৫:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন রপ্তানি করবে ইন্দোনেশিয়ায়। এ বিষয়ে গতকাল (রোববার) জাকার্তার সঙ্গে তেহরানের একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।
-
তেহরানের মেয়র নির্বাচিত হলেন আলিরেজা জাকানি
আগস্ট ০৮, ২০২১ ১৬:১৭আজ (রবিবার) তেহরানের সকল সিটি কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ভোটগ্রহণে সভাপতিত্ব ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মেহদী চামরান। এবারের মেয়র নির্বাচনে আলিরেজা জাকানি সবচেয়ে বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।#
-
অস্থিতিশীলতা সৃষ্টিকারীদেরকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে
আগস্ট ০৮, ২০২১ ১৫:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, যারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে তাদেরকে অবশ্যই এ অঞ্চল ছাড়তে হবে। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে আজ (রোববার) এক বৈঠকে তিনি এ কথা বলেন।