-
ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনোনীত হলেন মোহাম্মাদ মোখবের
আগস্ট ০৮, ২০২১ ১৪:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাই প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মাদ মোখবেরকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
-
আমেরিকার মানবতাবিরোধী অপরাধের কথাই স্মরণ করিয়ে দেয় হিরোশিমা দিবস
আগস্ট ০৮, ২০২১ ১৩:৫৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাটম বোমা হামলা চালিয়ে যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত করেছিল তা তাদের মানবতাবিরোধী অপরাধের কথাই স্মরণ করিয়ে দেয়। হিরোশিমা শহরে আমেরিকার অ্যাটম বোমা হামলার ৭৬তম বার্ষিকীতে সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করেছেন।
-
ভবিষ্যৎ যুদ্ধে ইসরাইলের পতনের মঞ্চ প্রস্তুত
আগস্ট ০৮, ২০২১ ১২:৪২ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে ভুলক্রমে ভবিষ্যৎ যে যুদ্ধ শুরু করা হবে তাতে তাদের পতনের মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে।
-
‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি থেকে যেভাবে সমৃদ্ধ ও উপকৃত হচ্ছি
আগস্ট ০৮, ২০২১ ০৭:৩৫শিশুরাই জাতির ভবিষ্যত। তাই তাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে ও সুশিক্ষিত করতে দরকার সুষ্ঠু ও পরিকল্পিত শিক্ষা আর প্রশিক্ষণ। পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ ধর্ম ইসলাম জীবনের সব ক্ষেত্রের মত এক্ষেত্রেও দিয়েছে জরুরি দিক-নির্দেশনা। রেডিও তেহরানের ধারাবাহিক ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ খুবই ভালো ও উপকারে আসছে। শিশু-কিশোরদের কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায় তার এক অনুপম দর্পন হলো সাপ্তাহিক অনুষ্ঠান ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’।
-
ইসরাইল এবং পশ্চিমাদের অনুতপ্ত হতে হবে: ইরান
আগস্ট ০৮, ২০২১ ০৭:০১মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানল ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করার জন্য ইহুদিবাদী ইসরাইল এবং পশ্চিমা দেশগুলোকে অনুতপ্ত হতে হবে। এ কথা বলেছেন ফ্রান্সে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি।
-
ইসরাইলি জাহাজে হামলায় ইরানকে জড়িয়ে উত্থাপিত দলিল ‘জাল’
আগস্ট ০৮, ২০২১ ০৩:৩৯ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি তেল ট্যাংকারে হামলায় ইরানের জড়িত থাকার যে প্রমাণ তুলে ধরা হয়েছে তাকে ‘জাল’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি এক টুইটার বার্তায় কথিত ওই প্রমাণকে ভুয়া বলে মন্তব্য করেছেন।
-
অলিম্পিক: কারাতে প্রতিযোগিতায় সোনা জিতলেন ইরানের সাজ্জাদ গাঞ্জজাদেহ
আগস্ট ০৭, ২০২১ ১৫:০৪টোকিও অলিম্পিকে কারাতে প্রতিযোগিতার ৭৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পদক জিতেছেন ইরানের সাজ্জাদ গাঞ্জজাদেহ। আজ (শনিবার) অনুষ্ঠিত ফাইনালে তিনি সৌদি আরবের তারেক হামেদিকে হারিয়ে স্বর্ণপদক জিততে সক্ষম হন।
-
ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দুই দলই একই নীতি অনুসরণ করছে: উইন্ডি শেরম্যান
আগস্ট ০৭, ২০২১ ১৩:২৮মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান সিনেট অধিবেশনে দেয়া এক ভাষণে স্বীকার করেছেন, ডেমোক্রেট এবং রিপাবলিক উভয় দলই ইরানের ব্যাপারে একই নীতি অনুসরণ করে চলেছে। ইরানের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে ওই দুই দলের মধ্যে মতবিরোধের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, ইরানের ব্যাপারে আমাদের সবার নীতি একই কিন্তু কৌশল বা পদ্ধতিগত মত ভিন্নতা রয়েছে। আমি মনে করি বর্তমান বাইডেন সরকারও ইরানের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের নীতিতে বিশ্বাসী।
-
শত্রুর যেকোনো হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে
আগস্ট ০৭, ২০২১ ১১:৪১ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, শত্রুর যেকোনো হামলার বিরুদ্ধে তার দেশের বিমান বাহিনী শক্ত ও দাঁতভাঙ্গা জবাব দেবে।
-
বিদেশি সেনাদের এ অঞ্চলে কোনো ঠাঁই নেই: আইআরজিসি
আগস্ট ০৭, ২০২১ ০৭:১৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে এবং কৌশলগত এই অঞ্চলে বিদেশি বাহিনীকে কোনভাবেই স্বাগত জানানো হবে না।