ইরান
  • সময়মতো আমেরিকার হাড়গোড় ভাঙার শব্দ শোনা যাবে: জেনারেল কায়ানি

    সময়মতো আমেরিকার হাড়গোড় ভাঙার শব্দ শোনা যাবে: জেনারেল কায়ানি

    মার্চ ১৩, ২০২১ ০২:৩১

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, আমেরিকা হাড়গোড় ভেঙে যাওয়ার শব্দ সময়মতো শুনতে পাওয়া যাবে। তিনি শুক্রবার তেহরানে ইরান-ইরাক যুদ্ধের ‘খায়বার’ ও ‘বদর’ অভিযানে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাওয়া যোদ্ধাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।

  • ইরানের নৌবাহিনী অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়েছে: কমান্ডার

    ইরানের নৌবাহিনী অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়েছে: কমান্ডার

    মার্চ ১৩, ২০২১ ০২:৩০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, তার বাহিনী অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত হয়েছে। তিনি গতকাল (শুক্রবার) ইরানের উত্তরাঞ্চলীয় মজান্দারান প্রদেশের নোশাহরে ইমাম খোমেনী নৌ সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন।

  • শক্তিমত্তা প্রদর্শন করলে আমেরিকার সঙ্গে আলোচনা হবে না: ইরান

    শক্তিমত্তা প্রদর্শন করলে আমেরিকার সঙ্গে আলোচনা হবে না: ইরান

    মার্চ ১৩, ২০২১ ০২:২৯

    ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, বিশ্বের যে কাউকে শক্তিশালী ইরানি জাতির সঙ্গে যুক্তির ভাষায় কথা বলতে হবে।

  • পরমাণু সমঝোতায় ফিরতে আলোচনার প্রয়োজন নেই, শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ইরান

    পরমাণু সমঝোতায় ফিরতে আলোচনার প্রয়োজন নেই, শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ইরান

    মার্চ ১২, ২০২১ ১৫:৫০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি প্রশ্ন রেখে বলেন, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমেরিকা কি কারো সঙ্গে আলোচনা করেছিল? এ নিয়ে কী তারা কারো সঙ্গে বৈঠক করেছিল?

  • ‘রংধনু আসর মানেই নানা রঙের মিশ্রণে বৈচিত্র্যময় শিক্ষণীয় বিষয়ের সমারোহ’

    ‘রংধনু আসর মানেই নানা রঙের মিশ্রণে বৈচিত্র্যময় শিক্ষণীয় বিষয়ের সমারোহ’

    মার্চ ১২, ২০২১ ১১:০৩

    সুপ্রিয় মহোদয়, বাসন্তী শুভেচ্ছা রইল। শিশু-কিশোরদের জন্য রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা ‘রংধনু আসর’ মানেই নানা রঙের মিশ্রণে বৈচিত্র্যময় শিক্ষণীয় বিষয়ের সমারোহ।

  • ট্রাম্পের মতো সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নতুন কোনো ফলাফল আনবে না: ইরান

    ট্রাম্পের মতো সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নতুন কোনো ফলাফল আনবে না: ইরান

    মার্চ ১২, ২০২১ ০৬:৩৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার যদি তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি অব্যাহত রাখে তাহলে তাতে নতুন কোনো ফলাফল আসবে না।

  • বিশ্বনবীর (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে ইসলামিক বিপ্লব হয়: সর্বোচ্চ নেতা

    বিশ্বনবীর (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে ইসলামিক বিপ্লব হয়: সর্বোচ্চ নেতা

    মার্চ ১১, ২০২১ ০৯:৩২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব সংঘটিত হয়েছিল। নিপীড়িত মানুষের সমর্থনে এই বিপ্লব অহংকারী ও অত্যাচারী শাহ সরকার ও তার পশ্চিমা দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।

  • কূটনীতিকে সফল করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: জনসনকে রুহানি

    কূটনীতিকে সফল করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: জনসনকে রুহানি

    মার্চ ১১, ২০২১ ০৭:১০

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থার কূটনৈতিক সমাধান চায় তবে তাকে অবিলম্বে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

  • ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই: জেনারেল শেকারচি

    ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই: জেনারেল শেকারচি

    মার্চ ১১, ২০২১ ০২:৩৮

    ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে আমেরিকার সর্বগ্রাসী নীতির কোনো পরিবর্তন হয় না। মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।