‘রংধনু আসর মানেই নানা রঙের মিশ্রণে বৈচিত্র্যময় শিক্ষণীয় বিষয়ের সমারোহ’
https://parstoday.ir/bn/news/iran-i88548-রংধনু_আসর_মানেই_নানা_রঙের_মিশ্রণে_বৈচিত্র্যময়_শিক্ষণীয়_বিষয়ের_সমারোহ’
সুপ্রিয় মহোদয়, বাসন্তী শুভেচ্ছা রইল। শিশু-কিশোরদের জন্য রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা ‘রংধনু আসর’ মানেই নানা রঙের মিশ্রণে বৈচিত্র্যময় শিক্ষণীয় বিষয়ের সমারোহ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১২, ২০২১ ১১:০৩ Asia/Dhaka
  • ‘রংধনু আসর মানেই নানা রঙের মিশ্রণে বৈচিত্র্যময় শিক্ষণীয় বিষয়ের সমারোহ’

সুপ্রিয় মহোদয়, বাসন্তী শুভেচ্ছা রইল। শিশু-কিশোরদের জন্য রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা ‘রংধনু আসর’ মানেই নানা রঙের মিশ্রণে বৈচিত্র্যময় শিক্ষণীয় বিষয়ের সমারোহ।

নীতি- নৈতিকতা, উত্তম ব্যবহার ও আদর্শ জীবন গঠনের সারকথা আমরা রংধনুর আসর থেকে জানতে পারি- যা বর্তমান অস্থিতিশীল ঠুনকো সমাজব্যবস্থার জন্য অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। ঘুণেধরা মানব জীবনে আলোর দিশারী হয়ে রংধনু আমাদেরকে আলোকিত করে যাচ্ছে তার দ্যূতি দিয়ে।

দানবীর হাতেম তাঈয়ের গল্প আমাদেরকে আবারো প্রমাণ করে দিয়েছে যে, উত্তম আচরণ, মানব প্রেম আর দানশীলতা মানুষকে গৌরবময় করে তোলে। অত্যন্ত সময়োপযোগী হাতেম তাঈয়ের গল্পটি উপহার দেবার জন্য রংধনু সংশ্লিষ্ট সকল কলাকুশলীকে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও ধন্যবাদ জানাই।

 

শুভেচ্ছান্তে,

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী, থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১১