-
চলতি সপ্তাহেই টিকা দেওয়া শুরু হচ্ছে ইরানে: প্রেসিডেন্ট ড. রুহানি
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১৩:৪৫চলতি সপ্তাহেই ইরানে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। এ তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
-
ইসলামী বিপ্লবের ৪২ তম বিজয় বার্ষিকী উপলক্ষে ওয়েবিনার ৮ ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১১:৩৪ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী ও নারী দিবস উপলক্ষে বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র, ইরানোলজি ফাউন্ডেশন, সাদি ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আগামী ৮ ফেব্রুয়ারি এক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
-
ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দেয়ার তীব্র নিন্দা জানাল তেহরান
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ০৭:৫৭বেলজিয়ামের একটি আদালত ইরানি কূটনীতিক আসাদুল্লাহ আসাদিকে ২০ বছরের যে কারাদণ্ড দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরারে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রায়কে সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে বলেছে, এ ঘটনায় বেলজিয়ামের ওপর ইরানের ইসলামি সরকার বিরোধী মোনাফেকিন গোষ্ঠীর প্রভাবের বিষয়টি প্রমাণিত হয়েছে।
-
ইরানে পৌঁছেছে রুশ করোনাভাইরাস ভ্যাক্সিনের প্রথম চালান
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ০৩:০০রাশিয়ার কাছ থেকে কেনা কোভিড-১৯ ভ্যাক্সিনের প্রথম চালান ইরানে পৌঁছেছে। রাশিয়ায় স্পুতনিক-ভি নামের এই ভ্যাক্সিনের কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর ইরানের পক্ষ থেকে এটি আমদানি করা হলো।
-
সাম্রাজ্যবাদী শক্তিগুলো ভারত মহাসাগরকে অস্থিতিশীল করে রাখতে চায়: হাতামি
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ০২:৫৬ভারত অস্ত্র প্রতিযোগিতা উসকে দেয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো কৌশলগত এ অঞ্চলকে সামরিকীকরণ করে তাদের সমরাস্ত্র বিক্রির সুযোগ খুঁজছে।
-
ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য চেষ্টা চালাতে বলল ইইউ
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ০২:৫৩ইরানের পরমাণু সমঝোতা রক্ষা সরকার জন্য সার্বিক চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল রাশিয়া সফরে গিয়ে এ আহ্বান জানিয়েছেন।
-
ইরানের সঙ্গে পাকিস্তানের বেশ উচ্চ পর্যায়ের সুসম্পর্ক রয়েছে: কুরেশি
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১৪:৪৭ইরানের সঙ্গে পাকিস্তানের বেশ উচ্চ পর্যায়ের বা গভীর সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে বলে পাক-পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি উল্লেখ করেছেন।
-
প্রতিরক্ষা ক্ষেত্রে ৫ শীর্ষ দেশের একটি হচ্ছে ইরান: সংসদ স্পিকার
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১৪:৪৫প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ তথ্য জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ। তিনি আজ (বৃহস্পতিবার) দেশের সিটি ও ভিলেজ কাউন্সিলগুলোর ৩৯তম জাতীয় সম্মেলনে এ তথ্য জানান।
-
আমেরিকার মোকাবেলায় ইরান আরেকবার বিজয়ী হলো: প্রেসিডেন্ট রুহানি
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১৩:৩৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, হেগের আন্তর্জাতিক বিচার আদালত ইরানের পক্ষে যে রায় দিয়েছে তা আমাদের জন্য আরেকটি বিজয়।
-
করোনার টিকার প্রথম চালান ইরানে পাঠালো রাশিয়া
ফেব্রুয়ারি ০৪, ২০২১ ১২:৪৬করোনার রুশ টিকা 'স্পুতনিক-ভি' এর প্রথম চালান আজ (বৃহস্পতিবার) রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে।