-
ব্রিটিশ প্রজাতির করোনাভাইরাসের বিরুদ্ধেও ইরানি ভ্যাকসিন কার্যকর
জানুয়ারি ৩০, ২০২১ ১৪:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ড. হাসান জালিলি জানিয়েছেন, করোনাভাইরাসের ব্রিটিশ প্রজাতির বিরুদ্ধেও তার দেশে উৎপাদিত কভিরান বারাকাত ভ্যাকসিন কার্যকর। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে আজ (শনিবার) তিনি একথা বলেছেন।
-
চলতি সপ্তাহে ইরানে আসছে রুশ টিকা 'স্পুতনিক-ভি'
জানুয়ারি ৩০, ২০২১ ১৪:১৮চলতি সপ্তাহেই রাশিয়ার তৈরি করোনার টিকার প্রথম চালান ইরানে এসে পৌঁছাবে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি আজ (শনিবার) বলেছেন, করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে গতকাল রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়েছে।
-
ইরান বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাজিত করেছে: প্রেসিডেন্ট ড. রুহানি
জানুয়ারি ৩০, ২০২১ ১৩:৩৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জাতি ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে বিশ্ব সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদকে পরাস্ত করেছে।
-
ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ মাজলুমির ইন্তেকাল
জানুয়ারি ৩০, ২০২১ ১৩:০৭ইসলামি ইরানের সর্বোচ্চ নেতার বাংলাদেশ প্রতিনিধি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ড. সৈয়দ জাওয়াদ মাজলুমির বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তেহরানের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতরাতে ইন্তেকাল করেন।
-
আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তুরস্ক-ইরানের অভিন্ন অবস্থান
জানুয়ারি ৩০, ২০২১ ১১:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্ক বলেছে, একমাত্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আঞ্চলিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। এ বিষয়ে তেহরান এবং আঙ্কারার অভিন্ন অবস্থান রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
'হেলিকপ্টার বহরের দিক থেকে ইরান বিশ্বে তৃতীয়'
জানুয়ারি ২৯, ২০২১ ১৩:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার প্রধান আফশিন খাজাফার্দ বলেছেন, দেশের চাহিদা পূরণ করে ইরানের জাতীয় হেলিকপ্টার 'সাবা-২৪৮' বন্ধুপ্রতীম মুসলিম দেশগুলোতে রপ্তানি করা হবে।
-
শত্রুর হুমকির মোকাবেলায় ইরানের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে: উপ-সেনাপ্রধান
জানুয়ারি ২৯, ২০২১ ১২:১৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ-প্রধান মোহাম্মাদ হোসেইন দাদরাস বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
-
আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নটি আবার ভাবুন, সুযোগ গ্রহণ করুন: ইরান
জানুয়ারি ২৯, ২০২১ ০৫:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে বলেছেন, আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করুন এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগিতার যে সুযোগ এসেছে তাকে কাজে লাগান। তিনি বলেন, “এই নিরাপত্তা পয়সার বিনিময়ে কেনা যায় না কিংবা বিদেশ থেকে অস্ত্র কিনে তা নিশ্চিত করা যায় না।”
-
রাশিয়ার 'স্পুতনিক-ভি' টিকার অনুমোদন দিল ইরান
জানুয়ারি ২৮, ২০২১ ১৬:২১রাশিয়ার উদ্ভাবিত করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। আজ (বৃহস্পতিবার) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর বলেছেন, দেশটির খাদ্য ও ওষুধ সংস্থার নিয়ন্ত্রণ বিষয়ক কমিশন রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
-
ইরানের ব্যাপারে ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন; বাড়তি দাবি মানবে না তেহরান
জানুয়ারি ২৮, ২০২১ ১৫:০১মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টারা ইরান ও পরমাণু সমঝোতার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করছে এবং ট্রাম্পের ভাষায় তারা কথা বলছেন।