-
ইরানের আমন্ত্রণে তেহরান সফরে তালেবান প্রতিনিধিদল
জানুয়ারি ২৬, ২০২১ ০৭:০৪আফগানিস্তানের তালেবানের একটি রাজনৈতিক প্রতিনিধিদল তেহরান সফরে এসেছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। মোল্লা আব্দুলগনি বারাদার প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন।
-
ককেশাস অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আজারবাইজানকে সহযোগিতা করবে ইরান
জানুয়ারি ২৬, ২০২১ ০৩:৪০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ককেশাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আজারবাইজানের সঙ্গে কাজ করতে তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি সোমবার বাকুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাতে এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
-
ইরানের তেলবাহী জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়া; খোঁজ-খবর নেয়া হচ্ছে
জানুয়ারি ২৫, ২০২১ ১৩:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, ইন্দোনেশিয়ার পানিসীমায় ইরানি তেলবাহী জাহাজ আটকের ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
-
পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে আস্থার পরিবেশ গড়তে হবে: ইরান
জানুয়ারি ২৫, ২০২১ ০৩:৪৮পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা ও আস্থার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে রোববার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছে এ আহ্বান জানান।
-
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল ৩ ইরানি সিনেমা
জানুয়ারি ২৫, ২০২১ ০৩:৩৪ইরানি প্রামাণ্য চলচ্চিত্র ‘সূর্যবিহীন ছায়া’, শর্টফিল্ম ‘তেরিশকো’ এবং চলচ্চিত্র ‘অবহেলিত অপরাধ’ বাংলাদেশের ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে।
-
নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, উজ্জ্বল অর্থনীতি পাবে ইরান: প্রেসিডেন্ট রুহানি
জানুয়ারি ২৪, ২০২১ ১৭:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, একতরফা ও অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। এখন দেশের জনগণের আস্থা রাখা উচিত যে, সরকার দেশের জন্য উজ্জল অর্থনীতি আনবে। মার্কিন অর্থনৈতিক যুদ্ধের পর এখন ইরানের সামনে ব্যবসার ক্ষেত্রে নতুন অধ্যায় খুলে যাবে।
-
সৌদি আরবের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাবে ইরান
জানুয়ারি ২৪, ২০২১ ১৭:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সৌদি আরব বুঝতে শুরু করেছে যে, তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতির ব্যর্থ হয়েছে এবং সে অনুযায়ী তারা মনে হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরু করেছে। সত্যিকারে যদি তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে তাহলে ইরান তাকে স্বাগত জানাবে।
-
তেল-গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: ইরানের ভাইস প্রেসিডেন্ট
জানুয়ারি ২৪, ২০২১ ১৫:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, তেল ও গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।
-
শিগগিরই করোনার টিকা দেওয়া শুরু হবে: ইরানের স্বাস্থ্যমন্ত্রী
জানুয়ারি ২৪, ২০২১ ১৪:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, খুব শিগগিরই করোনার টিকা দেওয়া শুরু করা সম্ভব হবে।
-
ইয়েমেন বিষয়ে নীতি খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন: এখন যুদ্ধ অবসানের কথা বলছে সৌদি
জানুয়ারি ২৪, ২০২১ ১৩:৩১সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ পরস্পর বিরোধী মন্তব্যে একদিকে দাবি করেছেন রিয়াদ ইয়েমেনে যুদ্ধ অবসানের চেষ্টা করছে অন্যদিকে সাবেক ট্রাম্প প্রশাসন ইয়েমেনের আনসারুল্লাহ সংগঠনকে সন্ত্রাসী হিসেবে যে ঘোষণা দিয়েছে তাকে তিনি স্বাগত জানিয়েছেন।