-
নিজেদের তৈরি সাবমেরিন থেকে প্রথম টর্পেডো ছুড়লো ইরান
জানুয়ারি ১৪, ২০২১ ১৩:৫৬দেশে তৈরি 'ফাতেহ' সাবমেরিন থেকে প্রথমবারের মতো টর্পেডো ছুড়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (বৃহস্পতিবার) চলমান নৌ মহড়ার অংশ হিসেবে সাবমেরিন থেকে সাফল্যের সঙ্গে টর্পেডো ছোড়া হয়।
-
ট্রাম্পের অপমানজনক বিদায়ে ইরানি জনগণ খুশি: প্রেসিডেন্ট রুহানি
জানুয়ারি ১৪, ২০২১ ০৩:০৩ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকায় নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে দেশটির জনগণ ভয়াবহ রকম বিভক্ত হয়ে পড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অপমানজনক বিদায়ে ইরানি জনগণের মনে খুশির হাওয়া বইছে।
-
আমেরিকা ইয়েমেনে নিজের ধ্বংসাত্মক ভূমিকাকে পূর্ণতা দিতে চায়: ইরান
জানুয়ারি ১৪, ২০২১ ০২:৫৫ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে উদ্যোগ মার্কিন সরকার নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধে নিজের ধ্বংসাত্মক ভূমিকাকে পরিপূর্ণতা দেয়ার লক্ষ্যে আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।
-
ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো বৃহত্তম জাহাজ; এ যেন ভ্রাম্যমাণ দ্বীপ
জানুয়ারি ১৩, ২০২১ ১৫:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়েছে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক জাহাজ। সমুদ্র অভিযানে ইরানি নৌবাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য এ জাহাজ ব্যবহৃত হবে এবং এতে হেলিকপ্টার বহন করা সম্ভব। জাহাজটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ইরানের নৌবহরে এটিই সবচেয়ে বড় সামরিক জাহাজ। ১২১ হাজার টনের এই সামরিক জাহাজকে ভ্রাম্যমাণ দ্বীপ হিসেবে অভিহিত করা হচ্ছে।
-
পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে আমেরিকাকে যা করতে হবে
জানুয়ারি ১৩, ২০২১ ১৫:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায় তাহলে তাদেরকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপরই বোঝা যাবে তাদের নতুন সরকার পরমাণু সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ তাদেরকে সরাসরি ঘোষণা দিতে হবে এবং খোদ প্রেসিডেন্টকেও এ বিষয়ে প্রতিশ্রুতি দিতে হবে।
-
বেড়ে চলা সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে আমেরিকাকে সুযোগ দেয়া ঠিক হবে না: সিউলকে তেহরান
জানুয়ারি ১৩, ২০২১ ১৫:০২ইসলামি প্রজাতন্ত্র ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বেড়ে চলা সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে আমেরিকাকে সুযোগ দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান মোজতবা জন্নুর। তিনি বলেন, আমেরিকার অসদুদ্দেশ্য এবং চক্রান্ত দু দেশের ক্রমবর্ধমান সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে এবং দু দেশের স্বার্থকেই বিপদাপন্ন করবে।
-
শীতকালে পর্যটকদের বিশেষ আকর্ষণ ‘আর্দেবিল স্কি রিসোর্ট’
জানুয়ারি ১৩, ২০২১ ০৮:৩৩আর্দেবিল প্রদেশের খালখল স্কি রিসোর্ট ইরানের অন্যতম সুন্দর একটি স্কি রিসোর্ট হিসেবে পরিচিত। শীতকালে এখানকার ঢালু পাহাড় তুষারে ঢেকে গেলে স্কি খেলতে জড়ো হন শত শত দেশি-বিদেশি পর্যটক।
-
এ যাবতকালের সর্ববৃহৎ জাহাজ যুক্ত হচ্ছে ইরানি নৌবাহিনীতে
জানুয়ারি ১৩, ২০২১ ০৮:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে এ যাবৎকালের সবচেয়ে বড় জাহাজ যুক্ত হতে যাচ্ছে। সমুদ্র অভিযানে ইরানি নৌবাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেয়ার জন্য এ জাহাজ ব্যবহৃত হবে এবং এতে হেলিকপ্টার বহন করা সম্ভব হবে। জাহাজটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে।
-
আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে নিষেধাজ্ঞা তুলতে হবে: ইরান
জানুয়ারি ১৩, ২০২১ ০৩:০৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকার উপস্থিতি তখনই ফলপ্রসু হবে যখন ইরান এই সমঝোতা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবে। তিনি আরো বলেছেন, পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে আমেরিকাকে তার প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
-
শত্রু বিন্দুমাত্র ভুল করলে ইরানের দাঁতভাঙা জবাবের সম্মুখীন হবে: প্রতিরক্ষামন্ত্রী
জানুয়ারি ১৩, ২০২১ ০৩:০৩ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের শত্রুরা যদি হিসাব-নিকাশে বিন্দুমাত্র ভুল করে তাহলে তেহরানের দাঁতভাঙা জবাবের সম্মুখীন হবে। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের শাহাদাতের চল্লিশতম দিবস উপলক্ষে এক শোকানুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।