ইরান
  • দ. কোরিয়ার সঙ্গে আলোচনা হবে আটকে থাকা তহবিল নিয়ে: ইরান

    দ. কোরিয়ার সঙ্গে আলোচনা হবে আটকে থাকা তহবিল নিয়ে: ইরান

    জানুয়ারি ০৮, ২০২১ ০৭:২২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তেহরান সফর এসে শুধুমাত্র ইরানের আটকা পড়া তহবিল সম্পর্কে আলোচনা করতে পারবে। পারস্য উপসাগরে আটক দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজের মুক্তির ব্যাপারে এই প্রতিনিধি দল আলোচনা করতে তেহরান সফরে আসছে বলে এর আগে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেন খাতিবজাদে।

  • আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে: আরাকচি

    আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে: আরাকচি

    জানুয়ারি ০৮, ২০২১ ০৪:৫২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা যখন ইরানের ওপর থেকে অর্থবহভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে তখন দ্রুত ও সহজে ইরান তার পরমাণু সমঝোতা বাস্তবায়নের দিকে আবার ফিরে আসবে। এখন সবকিছুই নির্ভর করছে ওয়াশিংটনের ওপর।

  • 'বিজ্ঞানী ফাখরিজাদের কর্মতৎপরতায় ইসরাইল অত্যন্ত ক্ষুব্ধ ছিল'

    'বিজ্ঞানী ফাখরিজাদের কর্মতৎপরতায় ইসরাইল অত্যন্ত ক্ষুব্ধ ছিল'

    জানুয়ারি ০৭, ২০২১ ১৭:২২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, তার দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যা প্রতিশোধের সময় এবং স্থান ঠিক করবে ইরানের সেনাবাহিনী।

  • রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতার সপ্তম পর্বের ফল প্রকাশ

    রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতার সপ্তম পর্বের ফল প্রকাশ

    জানুয়ারি ০৭, ২০২১ ১১:৩৫

    রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার সপ্তম পর্বে মোট ৩৩৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ২১৪ জন (বাংলাদেশ ১৯৫, ভারত ১৯)। বাকি ১২১ জন ভুল (বাংলাদেশ ১১৫, ভারত ৬) উত্তর দিয়েছেন। পার্সটুডে ডটকম ভিজিট না করে গুগলের সাহায্যে উত্তর তৈরি করায় ১২১ জন প্রতিযোগী তিন নম্বর প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন।

  • পরমাণু ক্ষেত্রে ইসরাইলকে বিশেষ সুবিধা দেবেন না: আইএইএ-কে ইরান

    পরমাণু ক্ষেত্রে ইসরাইলকে বিশেষ সুবিধা দেবেন না: আইএইএ-কে ইরান

    জানুয়ারি ০৭, ২০২১ ০৭:০৭

    ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু কর্মসূচির ক্ষেত্রে বিশেষ সুবিধা না দিতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আইএইএ’র নির্লিপ্ততার কারণে আন্তর্জাতিক সমস্ত আহ্বান উপেক্ষা করে ইসরাইল পরমাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নেয়ার দুঃসাহস দেখিয়েছে বলেও মন্তব্য করেছে তেহরান।

  • আমেরিকার হঠকারী আচরণের কারণে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়েছিল: আইআরজিসি

    আমেরিকার হঠকারী আচরণের কারণে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়েছিল: আইআরজিসি

    জানুয়ারি ০৭, ২০২১ ০৬:১৪

    আমেরিকার সন্ত্রাসবাদী হঠকারিতার কারণে ইউক্রেনের যাত্রীবাহী বিমানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এক বছর আগের ওই দুঃখজনক ঘটনার বার্ষিকীর আগেভাগে আইআরজিসি এক বিবৃতিতে একথা জানিয়েছে।

  • প্রতিরক্ষা নীতি নির্ধারণের ক্ষেত্রে কারো হস্তক্ষেপ মানব না: ইরান

    প্রতিরক্ষা নীতি নির্ধারণের ক্ষেত্রে কারো হস্তক্ষেপ মানব না: ইরান

    জানুয়ারি ০৭, ২০২১ ০৬:১১

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি প্রতিরক্ষা নীতি নির্ধারণের ক্ষেত্রে তার দেশ কারো হস্তক্ষেপ মেনে নিতে প্রস্তুত নয়। ইরান সব আন্তর্জাতিক আইন মেনে চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।

  • দক্ষিণ কোরিয়াকে ইরান: যৌক্তিক আচরণ করুন

    দক্ষিণ কোরিয়াকে ইরান: যৌক্তিক আচরণ করুন

    জানুয়ারি ০৬, ২০২১ ১৬:০৭

    পারস্য উপসাগর থেকে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটক করার পর সিউলের প্রতিক্রিয়ায় দেশটির সরকারকে যৌক্তিক এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

  • ৬০ দেশের কাছে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর চিঠি; বিজ্ঞানী হত্যায় ইসরাইলি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে

    ৬০ দেশের কাছে ইরানের প্রতিরক্ষামন্ত্রীর চিঠি; বিজ্ঞানী হত্যায় ইসরাইলি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে

    জানুয়ারি ০৬, ২০২১ ১৫:৫৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, “পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যায় ইসরাইলের সম্পৃক্ততার জোরালো প্রমাণ রয়েছে। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি।”