-
রেডিও তেহরান মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৭)
ডিসেম্বর ০৮, ২০২০ ০৮:৩৩রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত মাসিক 'অনলাইন কুইজ প্রতিযোগিতা (পর্ব-৭)'-এর উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর-২০২০।
-
‘আমেরিকার অন্যায় নিষেধাজ্ঞার কারণে করোনার টিকা কিনতে পারছে না ইরান’
ডিসেম্বর ০৮, ২০২০ ০৩:১৯ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি বলেছেন, আমেরিকার অন্যায় ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করতে পারছে না তার দেশ। তিনি আরো বলেছেন, ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকার কারণে করোনার টিকার জন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
-
‘শত্রুর হাতে ইরানের গোপন পরমাণু তথ্য তুলে দিচ্ছে আইএইইএ’
ডিসেম্বর ০৮, ২০২০ ০৩:০১ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির গোপন তথ্য তেহরানের শত্রুর হাতে তুলে দিচ্ছে। এছাড়া, বিভিন্ন পর্যায়ে জাতিসংঘের ওই সংস্থা বিশ্বস্ততা ভঙ্গ করছে বলেও তিনি অভিযোগ করেছেন।
-
১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের চার সিনেমা
ডিসেম্বর ০৮, ২০২০ ০২:৫০বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী মাসে অনুষ্ঠেয় ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অংশগ্রহণ করছে।
-
ট্রাম্প যা পারেন নি তাই অর্জনের চেষ্টা করছে জার্মানি: ইরান
ডিসেম্বর ০৭, ২০২০ ১৪:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে যা অর্জন করতে পারেন নি তাই করার চেষ্টা করছে জার্মানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (সোমবার) এ কথা বলেন।
-
ইরান জাতীয় নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে কথা বলবে না: মুখপাত্র
ডিসেম্বর ০৭, ২০২০ ১৩:৩৯ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন হবে না, এ নিয়ে কোনো আলোচনাও করবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস’র এ সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
-
যে কারণে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর গুরুত্বপূর্ণ
ডিসেম্বর ০৭, ২০২০ ১২:৫৭সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য তেহরান সফর করেন। সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম হঠাৎ ইন্তেকালের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত ২২ নভেম্বর ফয়সাল আল মিকদাদকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
-
ভেনিজুয়েলায় ১০ জাহাজ তেল পাঠাচ্ছে ইরান
ডিসেম্বর ০৭, ২০২০ ০৯:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ একটি জাহাজ বহর তেল নিয়ে ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ভেনিজুয়েলা তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন জ্বালানি তেলের সঙ্কটে ভুগছে তখন ইরান এই তেল পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ নিল।
-
‘ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যার কাজে স্যাটেলাইটের সাহায্য নেয়া হয়েছে’
ডিসেম্বর ০৭, ২০২০ ০৩:১৭ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে’কে হত্যা করার কাজে সাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি।
-
‘সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে পার্থক্য নেই’
ডিসেম্বর ০৭, ২০২০ ০৩:১১ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, জুলুম ও সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে আমেরিকার ডেমোক্র্যাট ও রিপাবিলানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি আরো বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে ইরানকে শক্তিশালী করা।