-
ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে
অক্টোবর ২৬, ২০২০ ১৫:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩৭ জন। এটা ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
-
ফ্রান্স সরকার আরেকবার শয়তানি চরিত্র স্পষ্ট করেছে: ইরানের সংসদ
অক্টোবর ২৬, ২০২০ ১৫:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.)’র অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানি সংসদ সদস্যরা আজ এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের কুফরি শক্তি ইসলামের সত্যের বার্তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
-
আমেরিকা যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ রাখতে পারবে না: ইরানে সামরিক প্রধান
অক্টোবর ২৬, ২০২০ ১৪:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে সেই যুদ্ধের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে না। যুদ্ধের সমাপ্তি কখন-কীভাবে ঘটবে তা নিয়ন্ত্রণ করবে ইরানিরা। একারণে মার্কিনীরা এখন পরোক্ষ যুদ্ধের পথ বেছে নিয়েছে।
-
ম্যাকরনের ইসলামবিদ্বেষী বক্তব্যের জবাব দিল ইরান: ‘ওরা মূর্খ ও গোঁয়ার’
অক্টোবর ২৬, ২০২০ ০২:৫৮ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি অবমাননাকর যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।
-
বিশ্বনবীর (সা.) অবমাননার মূলে রয়েছে আন্তর্জাতিক ইহুদিবাদ: বেলায়েতি
অক্টোবর ২৬, ২০২০ ০২:৪০ইসলামি জাগরণ বিষয় ওয়ার্ল্ড অ্যাসেম্বলির মহাসচিব আলী আকবর বেলায়েতি ইউরোপে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর অবমাননার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘আধুনিক অজ্ঞতার নিদর্শন’ বলে অভিহিত করেছেন।
-
কারাবাখ সীমান্তে মেকানাইজড ব্রিগেড মোতায়েন করেছে ইরান
অক্টোবর ২৫, ২০২০ ১৩:৪২আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষের মাঝে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের ইসলামি বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।
-
ইরানে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে
অক্টোবর ২৪, ২০২০ ১৫:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩৫ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ৩২ হাজার ৩২০ জনে পৌঁছেছে।
-
ঘুষের বিনিময়ে সুদান-ইসরাইল সম্পর্ক করে দিয়েছে আমেরিকা: ইরান
অক্টোবর ২৪, ২০২০ ১৪:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ঘুষ খেয়ে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছে। মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে মুক্ত করার জন্য মার্কিন সরকার ওই ঘুষ নিয়েছে।
-
করোনা মোকাবেলায় জরুরি নির্দেশনা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ২৪, ২০২০ ১৪:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী করোনা মহামারী মোকাবেলায় দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি জনগণ যাতে স্বেচ্ছায় স্বাস্থ্যবিধি মেনে চলে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দেশের সব বিভাগকে ঐক্যবদ্ধভাবে সর্বোত্তম উপায় অবলম্বনের নির্দেশ দিয়েছেন।
-
ইরাকে রাষ্ট্রদূতসহ তিন শীর্ষ মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ইরান
অক্টোবর ২৪, ২০২০ ১৩:০১ইরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মার্কিন পদক্ষেপ প্রকাশ্য রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের দৃষ্টান্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক পর্যায়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।