-
মার্কিন রাজনৈতিক চাপে প্রভাবিত না হতে আইএমএফ’র প্রতি ইরানের আহ্বান
অক্টোবর ২২, ২০২০ ১২:১০করোনাভাইরাস মোকাবেলায় জরুরি অর্থ সহায়তা দেয়ার জন্য তেহরান আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ-এর কাছে যে আবেদন জানিয়েছে, তাতে মার্কিন রাজনৈতিক চাপের কাছে প্রভাবিত না হওয়ার জন্য এই সংস্থার প্রতি ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহ্বান জানিয়েছেন। নিজস্ব ক্ষমতার ভিত্তিতে তার দেশ এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবেলা করে এসেছে উল্লেখ করে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হিম্মাতি বলেছেন, মার্কিন বেআইনি নিষেধাজ্ঞার কারণে করোনাভাইরাস মোকাবেলায় ইরান বাইরের সহযোগিতা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
-
ইরান কি সত্যিই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করছে?
অক্টোবর ২২, ২০২০ ১১:১২মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে অবস্থিত ইরানি মিশনের মুখপাত্র আলী রেজা মিরইউসেফি বলেছেন, “মার্কিন দাবি ভিত্তিহীন। ইরান কোনো দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে না বরং মার্কিন যুক্তরাষ্ট্রই অন্যান্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করে থাকে।"
-
চলছে মহড়া; লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করল 'বভার-৩৭৩'
অক্টোবর ২২, ২০২০ ১০:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান মহড়ায় আজ (বৃহস্পতিবার) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘বভার-৩৭৩’ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।
-
২০২১ সালে আঞ্চলিক দেশগুলোর মধ্যে ইরানে সর্বাধিক প্রবৃদ্ধি হবে: আইএমএফ
অক্টোবর ২২, ২০২০ ০৮:১৪আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি তেলের অস্বাভাবিক মূল্যহাসের কারণে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর অর্থনীতি চলতি বছর ভয়াবহ সংকোচনের মুখে পড়েছে।
-
সামরিক ও প্রতিরক্ষা খাতের অন্যতম প্রধান অংশীদার রাশিয়া: ইরান
অক্টোবর ২২, ২০২০ ০২:৩৪রাশিয়াকে নিজের অন্যতম প্রধান সামরিক ও প্রতিরক্ষা অংশীদার বলে ঘোষণা করেছে ইরান। তেহরান বলেছে, ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এখন তেহরান ও মস্কোর মধ্যে এসব ক্ষেত্রে সহযোগিতা আরো শক্তিশালী হবে।
-
ইরানে বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু
অক্টোবর ২১, ২০২০ ১২:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বিশাল বিমান প্রতিরক্ষা মহড়া আজ (বুধবার) শুরু হয়েছে। ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামের এ মহড়ায় ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর পাশাপাশি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স অংশ নিচ্ছে।
-
অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না ইরান: জারিফ
অক্টোবর ২১, ২০২০ ০৬:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা কোনোভাবেই অস্ত্র প্রতিযোগিতা শুরু করবেন না।।
-
মুসলিম জাতিগুলো এই অপমান সহ্য করবে না: সর্বোচ্চ নেতা
অক্টোবর ২১, ২০২০ ০৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আবারো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলিম জাতিগুলো ইহুদিবাদী সরকারের সঙ্গে আপোষরফার এই অপমান কখনো মেনে নেবে না।
-
ইরানের অর্ধেক এলাকা নিয়ে শুরু হচ্ছে বিমান প্রতিরক্ষা মহড়া
অক্টোবর ২০, ২০২০ ১৯:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বিশাল আকারের বিমান প্রতিরক্ষা মহড়া চালাতে যাচ্ছে। আগামীকাল (বুধবার) থেকে ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামের এ মহড়া শুরু হবে।
-
'ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রভাব পড়বে সারা বিশ্বে'
অক্টোবর ২০, ২০২০ ১৯:৩৯আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বেতার কেন্দ্রের অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি। আন্তর্জাতিক সকল বেতার কেন্দ্রই নিজ দেশের পরিচিতি তুলে ধরার সাথে সাথে আন্তর্জাতিক খবরাখবর ও খবরের বিশ্লেষণ প্রচার করে থাকে। এসব খবর ও বিশ্লেষণ থেকে আমরা একটি ঘটনাকে নানাভাবে দেখার সুযোগ পাই।