-
একবার আলোচিত বিষয় নিয়ে আরেকবার কথা বলে না ইরান: জারিফ
সেপ্টেম্বর ২২, ২০২০ ০৩:০০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, একবার যে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে তা নিয়ে আরেকবার আলোচনা করে না ইরান। তিনি পাশ্চাত্যের সঙ্গে দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য আমেরিকাকে দায়ী করেছেন।
-
ইরানে করোনাভাইরাস: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৬১ হাজার
সেপ্টেম্বর ২১, ২০২০ ১৫:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭৭ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৪ হাজার ৪৭৮ জনে পৌঁছেছে।
-
ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক সমাজ
সেপ্টেম্বর ২১, ২০২০ ১৩:৫৬যুক্তরাষ্ট্র সরকার ২০ সেপ্টেম্বরের পরও ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি করলেও আন্তর্জাতিক সমাজ ওয়াশিংটনের এ নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ ওয়াশিংটনের এ নীতির বিরোধিতা করে নিজেদের অবস্থানে অটল রয়েছে।
-
পম্পেও'র লাগাম টানুন: ট্রাম্পকে জারিফ
সেপ্টেম্বর ২০, ২০২০ ২১:১৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র কঠোর সমালোচনা করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
ইরান কখনো মার্কিন বলদর্পী ও অবৈধ দাবির কাছে নতিস্বীকার করবে না: রুহানি
সেপ্টেম্বর ২০, ২০২০ ১৬:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ কখনো আমেরিকার বলদর্পী ও অবৈধ দাবির কাছে নতিস্বীকার করবে না। কথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগের সব নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে বলে মার্কিন পররাষ্টমন্ত্রী মইক পম্পেও দাবি করার পর প্রেসিডেন্ট রুহানি আজ (রোববার) মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেছেন।
-
ইরানে করোনাভাইরাস: বেড়েছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা
সেপ্টেম্বর ২০, ২০২০ ১৩:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮৩ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৭ জন।
-
ইউরোপ থেকে আমরা অস্ত্র কিনব না: ইরান
সেপ্টেম্বর ২০, ২০২০ ১২:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আগামী অক্টোবরে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তার দেশ ইউরোপ থেকে কোনো অস্ত্র কিনবে না। রাশিয়া এবং চীন থেকে অস্ত্র কিনলেই ইরানের প্রয়োজন মিটে যাবে বলে তিনি উল্লেখ করেন। গতরাতে ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জাওয়াদ জারিফ।
-
বড় যুদ্ধের প্রস্তুতি ইরানের আছে, আমেরিকার নেই: জেনারেল সালামি
সেপ্টেম্বর ২০, ২০২০ ১১:১৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা প্রকৃতপক্ষে কোনো প্রতিশোধ ছিল না। আমরা কোনো মার্কিন সেনাকে হত্যার উদ্দেশ্যে সেখানে হামলা চালায়নি। আমরা শুধু আমেরিকাকে এটাই বুঝাতে চেয়েছিলাম যে, আমরা যা বলি তাই করি এবং তা করার সক্ষমতা আমাদের রয়েছে।
-
ইরানের বিরুদ্ধে সামরিক হামলা হলে তেহরান ভূমিকম্প ঘটিয়ে ছাড়বে: মার্কিন বিশ্লেষক
সেপ্টেম্বর ২০, ২০২০ ০৯:৫০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো উপায়ে ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি আবারো ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। মার্কিন ওয়েবসাইট পলিটিকো কোন তথ্য প্রমাণ ছাড়াই এক প্রতিবেদনে দাবি করেছে, ‘জেনারেল সোলাইমানিকে হত্যার পর প্রতিশোধ হিসেবে দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান।‘
-
নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন চেষ্টা প্রতিহত করুন: জাতিসংঘকে ইরান
সেপ্টেম্বর ২০, ২০২০ ০৭:২১সারাবিশ্বের বিরোধিতা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানে রবিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য আমেরিকায যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রতিহত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।