মতামত
  • ‘প্রিয়জন থেকে জানা যায় রেডিও তেহরানের সব অনুষ্ঠানের গুণগত মান’

    ‘প্রিয়জন থেকে জানা যায় রেডিও তেহরানের সব অনুষ্ঠানের গুণগত মান’

    সেপ্টেম্বর ২৫, ২০২১ ১০:১৭

    জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। গত ২৮/৭/২০২১ তারিখে বাইক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে অনেক দিন আমার প্রিয় বেতার রেডিও তেহরান-এ লিখতে পারিনি। যদিও ফেসবুক লাইভে প্রায় দিনই অনুষ্ঠান শুনতাম। আজও (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠান শুনলাম। ভালো লাগল প্রিয়জন অনুষ্ঠান।

  • রেডিও তেহরান-এর প্রাত্যাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কে মতামত

    রেডিও তেহরান-এর প্রাত্যাহিক অনুষ্ঠানগুলো সম্পর্কে মতামত

    সেপ্টেম্বর ২৩, ২০২১ ০৯:৪৯

    আসসালামু আলাইকুম। লিপিকার প্রারম্ভে রেডিও তেহরান-এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কলা-কুশলী ও অগণিত শ্রোতা বন্ধুকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। রেডিও তেহরানকে নিয়ে লেখালেখির আগ্রহটা বেশ পুরোনো। কিন্তু কী লিখব তা খুঁজে পাচ্ছি না। কখনো ভাব থাকলেও ভাষার দৈন্যতার কারণে লেখা হয় না। তবুও মাঝে মাঝে চেষ্টা করি লেখার জন্য আর সেই চেষ্টার জন্যই আজকের এই প্রয়াস।

  • রেডিও তেহরানের প্রিয়জন ও দর্পন অনুষ্ঠান সম্পর্কে মতামত

    রেডিও তেহরানের প্রিয়জন ও দর্পন অনুষ্ঠান সম্পর্কে মতামত

    সেপ্টেম্বর ২২, ২০২১ ০৭:৩৬

    আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আজকের এই চিঠিতে রেডিও তেহরানের শ্রোতাপ্রিয় অনুষ্ঠান প্রিয়জন এবং সমসাময়িক বিষয়ভিত্তিক বিশ্লেষণমূলক অনুষ্ঠান দর্পন সম্পর্কে মতামত জানাব।

  • ‘মজলুম ও নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান রেডিও তেহরানের আলাদা বৈশিষ্ট্য’

    ‘মজলুম ও নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান রেডিও তেহরানের আলাদা বৈশিষ্ট্য’

    সেপ্টেম্বর ২১, ২০২১ ০৭:১৩

    সুপ্রিয় মহোদয়, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো। জীবিকার তাগিদে ব্যস্ততা বাড়ে জীবনের খাতায়। ক্লান্তির ঝাঁপটা এসে লাগে চোখের পাতায়। ক্লিষ্টতা গ্রাস করে সব কিছু। পৃথিবীব্যাপী সমস্ত অনিয়ম আর অনাচারের চোরাবালিতে আটকে থাকা জীবন মুক্তির পথ খু্ঁজে ফেরে দিন শেষে। 

  • ‘রেডিও তেহরানের মতো সত্যের পথে অবিচল বেতারকেন্দ্র আর দ্বিতীয়টি হবে না’

    ‘রেডিও তেহরানের মতো সত্যের পথে অবিচল বেতারকেন্দ্র আর দ্বিতীয়টি হবে না’

    সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৮:৩৬

    মহাশয়, বিশ্ব বেতারের আঙিনায় রেডিও তেহরান যেন সম্রাট। রেডিও তেহরান যা দিয়েছে শ্রোতারা তা কোনদিন ভুলবে না। বিশ্বসংবাদ থেকে দৃষ্টিপাত, দর্পন থেকে কথাবার্তা, রংধনু থেকে আদর্শ মানুষ গড়ার কৌশল, কোরআনের আলো থেকে আসমাউল হুসনা, ইরান ভ্রমণ থেকে ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, প্রিয়জন থেকে আলাপন সবকিছুতেই রেডিও তেহরান তার নিজস্ব স্বাক্ষর এঁকে দিতে পেরেছে।

  • ‘রেডিও তেহরান: বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে এক আবেগের নাম’

    ‘রেডিও তেহরান: বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে এক আবেগের নাম’

    সেপ্টেম্বর ১৭, ২০২১ ০৮:০২

    আসসালামু আলাইকুম। লেখার প্রারম্ভে আমার পক্ষ থেকে রেডিও তেহরানের সকলের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। রেডিও তেহরান আমার প্রাণের স্পন্দন। ইদানীং ব্যক্তিগত ব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে উঠছে না এজন্য মনটা ভীষণ খারাপ হয়। তাই আজ লিখতে বসলাম।

  • প্রথম চিঠিতে রেডিও তেহরান সম্পর্কে মতামত ও পরামর্শ

    প্রথম চিঠিতে রেডিও তেহরান সম্পর্কে মতামত ও পরামর্শ

    সেপ্টেম্বর ১৬, ২০২১ ০৮:২৬

    আসসালামু আলাইকুম। প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আমি রেডিও তেহরানকে অনেক ভালোবাসি। আমি আপনাদের একজন পুরোনো শ্রোতা। আপনাদের কাছে এটাই আমার প্রথম চিঠি।

  • ‘রেডিও তেহরান থেকে ধ্বনিত হয় জীবনের জয়গান, ভেসে আসে মানবতার কথা’

    ‘রেডিও তেহরান থেকে ধ্বনিত হয় জীবনের জয়গান, ভেসে আসে মানবতার কথা’

    সেপ্টেম্বর ১৩, ২০২১ ০৮:৪৩

    সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার অস্তিত্বের স্মৃতি চিহ্নে রেডিও তেহরান  ভালোবাসার বন্ধুপ্রতীম নাম। আমার স্মরণের জানালায় রেডিও তেহরান সদা সমুজ্জ্বল! হৃদয়ের আবেগ যেখানে কথা বলে পরম আকাঙ্ক্ষায়। রং তুলিতে যেখানে মনে অঙ্কিত হয় রংধনুর সাত রং! রেডিও থেকে ভেসে আসে কুরআনের আলো। 

  • রেডিও তেহরানের সাপ্তাহিক অনুষ্ঠানমালা থেকে যেভাবে উপকৃত হচ্ছি...

    রেডিও তেহরানের সাপ্তাহিক অনুষ্ঠানমালা থেকে যেভাবে উপকৃত হচ্ছি...

    সেপ্টেম্বর ১২, ২০২১ ১৬:৩৫

    জনাব, আসসালামু আলাইকুম। শুরুতেই মহান আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করছি এই জন্যে যে, সারা বিশ্বে করোনা মহামারীতে নাজেহাল অবস্থার মাঝেও আল্লাহ আমাদের সবাইকে এর কবল থেকে রক্ষা করে সুস্থ ও নিরাপদ রেখেছেন। অতঃপর রেডিও তেহরান কর্তৃপক্ষ, প্রযোজক, উপস্থাপক, উপস্থাপিকা, কলা-কুশলী ও অগণিত শ্রোতাবন্ধুকে আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।