-
দুই ওস্তাদের সঙ্গে ইরানের কিশোর ক্বারির মনজুড়ানো তেলাওয়াত
এপ্রিল ১৩, ২০২৩ ১২:১৭পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কুরআনের সূরা শামসের ৯ থেকে ১৩ আয়াত সম্মিলিতভাবে তেলাওয়াত করেছেন ইরানের কিশোর ক্বারি আমির হোসেন বাকেরি। এসময় কণ্ঠ মেলান তার দুই উস্তাদ হাসনাইন আল-হাল্লু ও হামেদ শকেরনেজাদ।
-
ইরানি ক্বারি জাওয়াদ হুসাইনির সুললিত কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত
এপ্রিল ১০, ২০২৩ ১৭:২২পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে মহাগ্রন্থ আল কুরআনের সূরা আল ফাতিহা তেলাওয়াত করেছেন ইরানের অন্যতম বিখ্যাত ক্বারি সাইয়্যেদ জাওয়াদ হুসাইনি। তার হৃদয়গ্রাহী তেলাওয়াতে মুগ্ধ হন বিচারক এবং দর্শকরা।
-
হযরত ইমাম হাসান (আ)'র পবিত্র জন্মবার্ষিকী
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:১১আজ আমরা এমন একজনের কথা বলব যাকে রাসূল (সা.) নিজের প্রিয় সন্তান বলে উল্লেখ করেছেন, যিনি ছিলেন রেসালাতের প্রোজ্জ্বল প্রদীপের শিখা এবং এমন এক আহলে বাইতের সদস্য যাদেরকে আল্লাহ সব সব ধরনের পাপ-পঙ্কিলতা ও দোষ-ত্রুটি থেকে মুক্ত রেখেছেন; এমনকি কুরআনের আয়াত অনুযায়ী যাদেরকে ভালবাসা ফরজ বলে ঘোষণা করেছেন। তিনি জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় হিজরির ১৫ ই রমজানে।
-
খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আমাকে দান করেননি আল্লাহ: মহানবী (সা.)
এপ্রিল ০৩, ২০২৩ ১৬:৫১আজ হতে ১৪৪৭ বছর আগে এই দিনে (১০ই রমজান, হিজরতের তিন বছর আগে) ইন্তিকাল করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র প্রথম স্ত্রী উম্মুল মু'মিনিন হযরত খাদিজা (সালামুল্লাহি আলাইহা)। মানবজাতির মধ্যে চার শ্রেষ্ঠ নারীর মধ্যে অন্যতম হলেন এই মহীয়সী নারী। অন্য তিনজন হলেন নিজ কন্যা হযরত ফাতিমা জাহরা (সা.) যিনি সব যুগের নারী জাতির মধ্যে শ্রেষ্ঠ, হযরত মরিয়ম (সা.), ফেরাউনের স্ত্রী তথা মুসা (আ.)'র মাতৃতুল্য লালনকারী হযরত আসিয়া (সা.)।
-
ইরানের মাশহাদে ১০ ভাষায় আসমাউল হুসনা পাঠ
মার্চ ২৮, ২০২৩ ১৪:১৪ইরানের মাশহাদের আল মোস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ১০ ভাষায় মহান আল্লাহর গুণবাচক নামসমূহ অর্থাৎ আসমাউল হুসনা পাঠ করেছেন।
-
অর্থসহ মাহে রমজানের ৩০ রোজার দোয়া
মার্চ ২৫, ২০২৩ ১১:৫৩ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়াগুলো পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে রয়েছে এই দোয়াগুলো।
-
১৫ শাবান মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী (আ.)'র পবিত্র জন্মদিন
মার্চ ০৭, ২০২৩ ০৫:১৪১৫ শাবান সবচেয়ে মহিমান্বিত রাতগুলোর অন্যতম। এ ছাড়াও এই দিন মানবজাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদীর (আ.) পবিত্র জন্মদিন। ভারত উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দিনে নানা ধরনের মিষ্টি বিতরণ ও ব্যাপক ইবাদত বন্দেগী করা হয়। এই রাতের ইবাদত-বন্দেগী কবুল হয় এবং মুসলমানের সব গোনাহ মাফ করিয়ে নেয়ার এক উপযুক্ত সুযোগ দেয়া হয় এই রাতে। অনেকেই মনে করেন শবে ক্বদরের চেয়েও কোনো অংশে কম নয় এই রাতের গুরুত্ব।
-
ইসলামের অনন্য তারকা ইমাম সাজ্জাদ (আ)'র শুভ জন্মদিন
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:২৯১৪০৩ চন্দ্র-বছর আগে ৩৮ হিজরির ৫ ই শা'বান তথা খৃষ্টীয় ৬৫৮ সালের চৌঠা জানুয়ারি মদিনায় জন্ম গ্রহণ করেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের সদস্য হযরত আলী ইবনে হুসাইন (আ.)।জাইনুল আবেদিন ছিল তাঁর উপাধি যার অর্থ সাধকদের অলঙ্কার বা সৌন্দর্য। ইমাম হুসাইন (আ.)’র পুত্র ইমাম জাইনুল আবেদিনের মূল নাম হল আলী। অত্যধিক সিজদার জন্য তিনি ইমাম সাজ্জাদ নামেও খ্যাত।
-
কারবালার 'শেরনর' হযরত আব্বাসের জন্ম-বার্ষিকী
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:০২কারবালার 'শেরনর' হযরত আব্বাসের ১৪১৬তম জন্ম-বার্ষিকী। ১৪১৬ চন্দ্রবছর আগে ২৬ হিজরির ৪ শাবান পবিত্র মদীনায় জন্ম নিয়েছিলেন মহান কারবালা বিপ্লবের শীর্ষস্থানীয় সেনাপতি ও পতাকাবাহী নেতা হযরত আবুল ফজল আব্বাস (আ.)। বিশ্বব্যাপী পালন করা হয় তাঁর পবিত্র জন্ম-বার্ষিকী। এই মহামানবের জন্মদিন ইসলামী ইরানে ‘রুজই জানবজান’ বা যুদ্ধাহতদের দিবস হিসেবেও পালিত হয়।
-
মানবজাতির চিরন্তন গৌরব ইমাম হুসাইন (আ)'র জন্ম-বার্ষিকী
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১১:৪৫হিজরি চতুর্থ সনের তৃতীয় শা’বান গোটা মানবজাতি ও বিশেষ করে, ইসলামের ইতিহাসের এক অনন্য ও অফুরন্ত খুশির দিন তথা কারবালা বিপ্লবের মহানায়ক হযরত ইমাম হুসাইনের (আ) জন্মদিন । কারণ,এই দিনে ত্রিভুবনকে আলোকিত করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় দ্বিতীয় নাতি এবং ইসলামের চরম দূর্দিনের ত্রাণকর্তা ও শহীদদের নেতা হযরত ইমাম হুসাইন (আ.)।