-
গাজায় অনুপ্রবেশকারী ৩৩৫ ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছি: হামাস
নভেম্বর ২৪, ২০২৩ ১০:৫৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তাদের যোদ্ধারা অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইহুদিবাদী ইসরাইলকে ‘মারাত্মকভাবে হতাশ’ করেছে। এটি আরো বলেছে, গাজায় ইসরাইলিরা ‘দ্রুততম সময়ের মধ্যে বিজয়’ অর্জনের যে পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেয়া হয়েছে।
-
আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে যুদ্ধবিরতি; বন্দীদের প্রথম দলের মুক্তি বিকেলে
নভেম্বর ২৩, ২০২৩ ১৭:৩০আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
-
আটক ইসরাইলি জাহাজ পরিদর্শন করলেন ইয়েমেনি নৌ প্রধান; উড়ছে ফিলিস্তিনি পতাকা
নভেম্বর ২৩, ২০২৩ ১৬:৪৮লোহিত সাগর থেকে আটক ইসরাইলি জাহাজ পরিদর্শন করেছেন ইয়েমেনের নৌবাহিনীর প্রধান। তার সঙ্গে ছিলেন আরও কয়েক জন সামরিক কমান্ডার। ইয়েমেনের নৌবাহিনী প্রধান জাহাজটির সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং জাহাজ আটকের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।
-
গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার ৪৬তম দিন চলছে
নভেম্বর ২৩, ২০২৩ ১৫:০২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পাশবিক এবং বর্বরোচিত হামলা ৪৬তম দিনে প্রবেশ করেছে। ইসরাইলি আগ্রাসী বাহিনী গাজার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ছাড়াও মসজিদ, জ্বালানি বিতরণ কেন্দ্র এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
-
‘গাজায় ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব’
নভেম্বর ২৩, ২০২৩ ১৪:৫৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালিয়েছে এবং গাজার মানুষের জন্য যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছে তাতে তাদের জন্য মানবিক ত্রাণ পাঠানো রাশিয়ার পবিত্র দায়িত্ব।
-
ইহুদিবাদী সেনারা শিফা হাসপাতালের পরিচালক ও সার্জনকে গ্রেপ্তার করেছে
নভেম্বর ২৩, ২০২৩ ১৪:০৪গাজার শিফা হাসপাতালের প্রধানকে গ্রেপ্তার করেছে ইহুদিবাদী সেনারা। অপরদিকে গাজার ইন্দোনেশিয় হাসপাতালের পরিস্থিতিও বিপর্যয়কর বলে জানিয়েছে ফিলিস্তিনি সূত্রগুলো।
-
যুদ্ধবিরতি কার্যকরের সময় জানানো হবে খুব শিগগিরই: কাতার
নভেম্বর ২৩, ২০২৩ ১৩:৩৬কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ঠিক কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা শিগগিরই জানানো হবে।
-
ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা
নভেম্বর ২৩, ২০২৩ ০৬:২৩ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে বন্দি বিনিময় ও চারদিনের যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। অন্যদিকে এ চুক্তিতে উপনীত হতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী কাতার আশা করছে, সাময়িক এই চুক্তি দীর্ঘ মেয়াদে যুদ্ধ বন্ধের চুক্তিতে রূপ নেবে।
-
আকস্মিক বিলম্ব: শুক্রবারের আগে বন্দি বিনিময় শুরু হচ্ছে না
নভেম্বর ২৩, ২০২৩ ০৫:৫৪কাতারের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়ন একদিন পিছিয়ে গেছে বলে দাবি করেছে তেল আবিব। ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান টিজাচি হানেগবি বলেছেন, শুক্রবারের আগে কোনো বন্দি মুক্তি পাচ্ছে না।
-
৩০০ ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করল ইসরাইল; সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি
নভেম্বর ২২, ২০২৩ ১৮:০৩দখলদার ইসরাইল ৩০০ জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করেছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই তালিকা থেকে ১৫০ জনকে আগামী চার দিনে মুক্তি দেবে তারা।