যুদ্ধবিরতি কার্যকরের সময় জানানো হবে খুব শিগগিরই: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i131178-যুদ্ধবিরতি_কার্যকরের_সময়_জানানো_হবে_খুব_শিগগিরই_কাতার
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ঠিক কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা শিগগিরই জানানো হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০২৩ ১৩:৩৬ Asia/Dhaka
  • মাজেদ আল আনসারি
    মাজেদ আল আনসারি

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ঠিক কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে তা শিগগিরই জানানো হবে।

আজ (বৃহস্পতিবার) তিনি আরও বলেছেন, গাজা উপত্যকায় অস্থায়ী মানবিক যুদ্ধবিরতি চুক্তির শর্ত হচ্ছে বন্দী বিনিময়। যুদ্ধবিরতি বাস্তবায়নের খুঁটিনাটি বিষয়াদি নিয়ে ইতিবাচক আলোচনা চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, হামাসের রাজনৈতিক প্রধানের উপদেষ্টা তাহির আল নুনু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের গ্যারান্টার হচ্ছে কাতার ও যুক্তরাষ্ট্র। যেসব বন্দী বিনিময় হবে তাদের তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে।

গতকাল ইসরাইলের পক্ষ থেকে ৩০০ জন ফিলিস্তিনি বন্দীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চার দিনের যুদ্ধবিরতির সময় এই তালিকা ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

এর আগে হামাসের সিনিয়র নেতা মূসা আবু মারজুক গতকাল (বুধবার) বলেছিলেন, আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ১০টায় বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়ন শুরু হবে। মারজুকের ওই ঘোষণার কয়েক ঘণ্টা পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরাইলি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছিলেন। এরপর ইসরাইল যুদ্ধবিরতি একদিন পিছিয়ে যাওয়ার দাবি করে।#

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।