-
সন্ত্রাসবাদের ব্যাপারে ভুল ঠিকানা দেবেন না: আমেরিকাকে ইরান
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০৬:২৯সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা নেটওয়ার্কের একজন নেতা ইরানে অবস্থান করছে বলে আমেরিকা যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম জুড়ে দেয়া সম্পূর্ণ হাস্যকর ও অর্থহীন।
-
‘ইরানের ইসলামি শাসনব্যবস্থা সম্পর্কে শত্রুদের ধারনা ভুল প্রমাণিত হয়েছে’
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০৬:২৫ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি মানুষের উপস্থিতির ভুয়সী প্রশংসা করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, ইরানের ইসলামি শাসব্যবস্থার দিন শেষ হয়ে এসেছে বলে যারা প্রচারণা চালায় বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় তাদের সে প্রচারণার অসারতা প্রমাণিত হয়েছে।
-
পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলা ও ফিলিস্তিনীদের গ্রেফতার
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১৫:১৪পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা হামলা চালিয়ে বহু ফিলিস্তিনীকে গ্রেফতার করেছে। ফিলিস্তিনী গণমাধ্যমগুলো এ খবর দিয়ে লিখেছে: অধিকৃত পশ্চিম তীর ও কুদসে ফিলিস্তিনিদের বাড়িঘরে তল্লাশি চালিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে বর্ণবাদী ইসরাইলি সেনারা।
-
ফিলিস্তিনি ভূখণ্ডে আরো ৭,০০০ বাড়ি নির্মাণ করবে ইসরাইল
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০৭:০৬অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে আরো অন্তত ৭,০০০ অবৈধ বাড়ি নির্মাণ করার অনুমোদন দিয়েছে ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভা। হিব্রু-ভাষার গণমাধ্যমগুলোর বরাত দিয়ে গতকাল (বুধবার) ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার এ খবর দিয়েছে। এতে অনুমোদন দেয়া বাড়ির সঠিক সংখ্যা ৭,০৩২টি বলে খবরে উল্লেখ করা হয়েছে।
-
বিশ্বের ৩০টির বেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে ইসরাইলি প্রতিষ্ঠান
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ০৬:১৯ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনৈতিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৩০টির বেশি নির্বাচনে হস্তক্ষেপ করেছে। তারা হ্যাকিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের তথ্য সংগ্রহ, প্রার্থীর বিরুদ্ধে অপবাদ ছড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে নির্ধারিত প্রার্থীর পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখছে।
-
‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় ত্রাণ পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ সিরিয়া’
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১৪:৩১সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত দেশের প্রতিটি এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠাতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
-
সৌদি বিমান অবতরণের অনুমতি দিল সিরিয়া; ত্রাণ তৎপরতা চালাবে রিয়াদ
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৪:৩৩সৌদি আরবের ত্রাণবাহী বিমান অবতরণের অনুমতি দিয়েছে সিরিয়ার সরকার। সিরিয়ার বিমান সংস্থার প্রধান বাসাম মানসুর জানিয়েছেন, সৌদি আরবের রেড ক্রিসেন্ট সোসাইটি দামেস্কে বিমান অবতরণের অনুমতি চেয়েছিল। তাদেরকে এই অনুমতি দেওয়া হয়েছে।
-
শেষ হয়ে আসছে উদ্ধার অভিযান, এবার শুরু হবে মানবিক ত্রাণ তৎপরতা
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১৩:৫৩তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। এরমধ্যে শুধু তুরস্কেই মারা গেছে ৩১ হাজার ৬৪৩ জনের বেশি। অন্যদিকে, সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৫,৭১৪ জন। দুই দেশে আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ।
-
কঠোর নিন্দা করলো হামাস, আগ্রাসন রুখে দেয়ার অঙ্গীকার
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৫:৪৯ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে যে বিমান হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
ইসরাইলের একজন ড্রোন বিশেষজ্ঞ নিহত
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৫:১২দখলদার ইসরাইলের সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের একজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত এই কর্মকর্তা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমান ঘাঁটিতে কর্মরত ছিলেন।