-
ইসরাইলি গুপ্তচর এজেন্ট সন্দেহে ৩৩ জনকে আটক করলো তুর্কি পুলিশ
জানুয়ারি ০৩, ২০২৪ ১১:০৮ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করার সন্দেহে অন্তত ৩৩ ব্যক্তিকে আটক করেছে তুরস্কের পুলিশ। এছাড়া, মোসাদের সহযোগী হিসেবে কাজ করার সন্দেহে আরো ১৩ জনকে খোঁজা হচ্ছে।
-
এবার টোকিও বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজে আগুন
জানুয়ারি ০২, ২০২৪ ১৫:৪৪জাপানের রাজধানী টোকিওর বিমানবন্দরে অবতরণের পর যাত্রীবাহী একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জাপান এয়ারলাইনসের বিমানটিতে ৩৭৯ জন আরোহী ছিলেন তবে সবাইকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে। উড়োজাহাজটি হানেদা বিমানবন্দরে অবতরণের পর পরই আগুন লাগে।
-
নিহতের সংখ্যা বেড়ে ৪৮; প্রধানমন্ত্রীর আশঙ্কা হতাহতের সংখ্যা বাড়তে পারে
জানুয়ারি ০২, ২০২৪ ১৫:৩৮জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। আজ (মঙ্গলবার) বিকালে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার এই ঘোষণা দেয়া হয়। গতকাল নতুন বছরের প্রথম দিন বিকালে জাপানে এই ভূমিকম্প আঘাত হানে। গতকাল একদিনে দেশটিতে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়।
-
ছুরি হামলার শিকার দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতা; হাসপাতালে ভর্তি
জানুয়ারি ০২, ২০২৪ ১০:৫১দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে মিয়ুং মারাত্মকভাবে ছুরি হামলার শিকার হয়েছেন। দক্ষিণ কোরিয়ার বুসান শহর সফরের সময় তিনি এই হামলার শিকার হন এবং দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
-
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান জোরদার করা হবে
জানুয়ারি ০২, ২০২৪ ১০:৩৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান জোরদার করা হবে। ২০২৪ সালের প্রথম দিন ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে বড় রকমের হামলা চালানোর জবাবে এই ঘোষণা দিনে পুতিন। ওই হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়।
-
বার্লিনে উৎসব নয়, বিক্ষোভ; গাজাবাসীর জন্য পাকিস্তানি খ্রিস্টানদের বিশেষ প্রার্থনা
জানুয়ারি ০১, ২০২৪ ১১:২৭অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে গতরাতে বহু সংখ্যক মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপনের সমস্ত অনুষ্ঠানাদি বাতিল করেন।
-
‘ইসরাইল অভিমুখী জাহাজে হামলা সম্পূর্ণভাবে ইয়েমেনি সিদ্ধান্ত’
জানুয়ারি ০১, ২০২৪ ১১:০৬ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, কৌশলগত লোহিত সাগর দিয়ে চলাচল করা ইসরাইলগামী জাহাজগুলোতে যে হামলা চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজের সিদ্ধান্ত। এখানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোনো ভূমিকা নেই।
-
দক্ষিণ আফ্রিকার মামলা দায়েরের সিদ্ধান্তকে স্বাগত জানালো ওআইসি
ডিসেম্বর ৩১, ২০২৩ ১৪:৫৪ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা দায়ের করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।
-
কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে আবারো মার্কিন পুলিশের সহিংসতা
ডিসেম্বর ৩১, ২০২৩ ১৩:৫৬আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তা এক কৃষ্ণাঙ্গ মহিলাকে মারাত্মকভাবে গুলি করে হত্যা করেছে। মার্কিন পুলিশ ওই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ মহিলা নিয়ানি ফিনেলসনকে হত্যা করার মুহূর্তটি বিধৃত হয়েছে।
-
আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যুদ্ধ চাইলে পরমাণু অস্ত্র গর্জে উঠবে: কিম জং-উন
ডিসেম্বর ৩১, ২০২৩ ১৩:৪০দক্ষিণ কোরিয়ার সঙ্গে যেকোনো ধরনের পুনঃএকত্রীকরণ বা আপোষরফার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। একইসঙ্গে তিনি ওয়াশিংটন ও সিউলকে সতর্ক করে দিয়ে বলেছেন, সম্ভাব্য যেকোনো ‘সামরিক সংঘাতে’ তার দেশ ‘কঠিন পদক্ষেপ’ নিতে মোটেও দ্বিধা করবে না।