বার্লিনে উৎসব নয়, বিক্ষোভ; গাজাবাসীর জন্য পাকিস্তানি খ্রিস্টানদের বিশেষ প্রার্থনা
https://parstoday.ir/bn/news/world-i132806-বার্লিনে_উৎসব_নয়_বিক্ষোভ_গাজাবাসীর_জন্য_পাকিস্তানি_খ্রিস্টানদের_বিশেষ_প্রার্থনা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে গতরাতে বহু সংখ্যক মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপনের সমস্ত অনুষ্ঠানাদি বাতিল করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০১, ২০২৪ ১১:২৭ Asia/Dhaka

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে জার্মানির রাজধানী বার্লিনে গতরাতে বহু সংখ্যক মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপনের সমস্ত অনুষ্ঠানাদি বাতিল করেন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, গাজা যুদ্ধের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তারা নববর্ষের প্রাক্কালে এই বিক্ষোভ সমাবেশ করছেন। গাজাবাসীর প্রতি তাদের সহানুভূতির কথা জানান এবং গাজার দুর্বিষহ অবস্থার মধ্যে অন্য কেউ নববর্ষ উদযাপন করুক সেটাও তারা পছন্দ করেন না। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল যাতে লেখা ছিল, “বোমা মারছে ইসরাইল, টাকা দিচ্ছে জার্মানি।”

এদিকে, পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায় নববর্ষের প্রাক্কালে যুদ্ধ-কবলিত গাজাবাসীর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করে। তারা এবারের নববর্ষের সমস্ত উৎসব আয়োজনকে গাজাবাসীর জন্য উৎসর্গ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১                  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।