-
‘আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান হবে’
ডিসেম্বর ১৪, ২০২৩ ১৪:২৭ইউক্রেনের চলমান যুদ্ধ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে বলে মন্তব্য করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। তিনি গতকাল (বুধবার) টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বলেছেন, আগামী বসন্তে অথবা গ্রীষ্মের মধ্যে ইউক্রেনের যুদ্ধ করার সমস্ত রসদ ফুরিয়ে যাবে এবং তারা এই যুদ্ধে পরাজিত হবে।
-
‘গাজায় ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে অন্ধ-নীতি বন্ধ করুন’
ডিসেম্বর ১৪, ২০২৩ ১০:১৮আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান আলেহান্দ্রো মায়োর্কাসকে লেখা এক চিঠিতে অবরুদ্ধ গাজা উপত্যকার ব্যাপারে মার্কিন প্রশাসনের চোখ বন্ধ করা নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছে এই বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
-
তালেবান চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ডিসেম্বর ১৪, ২০২৩ ০৭:০৬পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত আফগানিস্তানের তালেবান সরকারের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
পানামা খালে পানিস্বল্পতা: বাধাগ্রস্ত হচ্ছে বিশ্ব বাণিজ্য
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৪৮পানামা খালে পানির স্তর নেমে যাওয়ায় বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পানির স্বল্পতার কারণে এই রুট ব্যবহার করতে পারছে না বড় বড় জাহাজ। ফলে তারা বাধ্য হয়ে ভিন্ন ও দীর্ঘ রুটে চলাচল করছে। এতে পণ্য পরিবহন খরচ অনেক বেশি বেড়ে যাচ্ছে।
-
পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও সংঘর্ষে ২৫ সেনাসহ নিহত ৫২
ডিসেম্বর ১২, ২০২৩ ১৬:৪১পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এলাকায় আলাদা তিনটি ঘটনায় ২৫ সেনাসহ ৫২ জন নিহত হয়েছে।
-
গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের বিরুদ্ধেও আইন পাস করেছে বাইডেন প্রশাসন!
ডিসেম্বর ১২, ২০২৩ ১৫:৪৬দখলদার ইহুদিবাদী ইসরাইলের প্রধান সমর্থক এবং পৃষ্ঠপোষক হিসেবে আমেরিকা গাজা যুদ্ধে তেল আবিব সররকারকে কেবল ব্যাপক রাজনৈতিক ও সামরিক সহায়তাই দেয় নি বরং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিনিদের সমর্থক এবং গাজায় ইসরাইলের পাশবিক হামলার বিরুদ্ধে সমালোচনাকারীদের ওপর ব্যাপক চাপ বাড়িয়েছে।
-
গাজায় যুদ্ধবিরতির দাবি জানানো বহু অ্যাক্টিভিস্ট আটক করল মার্কিন পুলিশ
ডিসেম্বর ১২, ২০২৩ ০৬:২০ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধের দাবিতে মার্কিন সিনেট ভবনের কাছে বিক্ষোভ করা কয়েক ডজন অ্যাক্টিভিস্টকে আটক করেছে পুলিশ।
-
‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চেয়েও গাজার ধ্বংসযজ্ঞ বড়’
ডিসেম্বর ১২, ২০২৩ ০৬:১২ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়কর এবং সেখানে ইসরাইল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ধ্বংসযজ্ঞের চেয়েও মারাত্মক।
-
‘ইউক্রেনের নেতারা 'পুরোপুরি পাগল' হয়ে গেছেন’
ডিসেম্বর ১১, ২০২৩ ০৭:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে মস্কো যে সামরিক অভিযান চালিয়েছে তার অন্যতম প্রধান কারণ ছিল ইউক্রেন থেকে রুশ বংশোদ্ভূত নাগরিকদের ওপর অব্যাহত নিপীড়ন। তিনি বলেন, ইউক্রেনের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে দেশটির নেতারা সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছেন।
-
কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরিভিত্তিতে ইসরাইলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা
ডিসেম্বর ১০, ২০২৩ ১৩:১৮মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরাইলকে জরুরিভিত্তিতে ট্যাংকের ১৪ হাজার গোলা সরবরাহ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। গাজার বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরাইল যখন বেপরোয়াভাবে নারকীয় তাণ্ডব চালাচ্ছে এবং গাজা জনপদকে প্রায় মাটির সাথে মিশিয়ে ফেলেছে তখন ইসরাইলকে জরুরিভিত্তিতে ইসরাইলকে এসব গোলা দেয়া হচ্ছে।