-
ট্রাম্প আর কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না: মাইক পেন্স
জুন ০৮, ২০২৩ ১৩:১৬মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আনুষ্ঠানিকভাবে তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান শুরু করেছেন। গতকাল (বুধবার) তিনি তার সাবেক বস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার প্রয়োজন হয়।
-
'ন্যাটোর কোনো কোনো সদস্য ইউক্রেনে সেনা পাঠাতে পারে'
জুন ০৮, ২০২৩ ০৭:৩৪মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাবেক প্রধান আন্দ্রেস রাসমুসেন বলেছেন, এই জোটের কিছু দেশ স্বেচ্ছায় ইউক্রেনে সেনা পাঠাতে পারে।
-
জ্বালানির দামসহ নানা বিষয়ে এমবিএস-পুতিন ফোনালাপ
জুন ০৮, ২০২৩ ০৬:৫১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জ্বালানি তেলের দাম এবং আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে গতকাল (বুধবার) টেলিফোনে আলোচনা করেছেন।
-
গাঢ় ধোঁয়ায় ঢেকে গেছে আমেরিকার পূর্ব উপকূল
জুন ০৮, ২০২৩ ০৬:১৫কানাডায় সৃষ্ট দাবানলের কারণে প্রচণ্ড গাঢ় ধোঁয়ায় ঢেকে গেছে আমেরিকার পূর্ব উপকূল।
-
ফ্রান্সে মর্মান্তিক ছুরি হামলা: ৬ শিশু আহত
জুন ০৮, ২০২৩ ১৭:০২ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।
-
পাকিস্তানে জ্বালানি সংকট: রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে
জুন ০৭, ২০২৩ ১৬:৫৪পাকিস্তান সরকার জ্বালানি সংকটের কারণে আবারও দোকানপাট ও বাণিজ্যিক ভবন রাত আটটার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল মঙ্গলবার ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের (এনইসি) বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
-
তিন দিনের যুদ্ধে ইউক্রেনের সেনা মারা গেছে ৩৭০০, ট্যাঙ্ক ধ্বংস হয়েছে ৫২টি
জুন ০৭, ২০২৩ ১৪:০০রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে গত তিন দিনে ৩৭১৫ জন সেনা হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তথ্য জানান।
-
দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দেয়া উচিত হবে না
জুন ০৭, ২০২৩ ০৫:২০মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে আগামী ২০২৪ সালের নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া উচিত হবে না। মার্কিন ভোটারদের ৬২ শতাংশ এক জনমত জরিপে এই মনোভাব ব্যক্ত করেছে। মার্কিন ম্যাগাজিন ‘দা হিল’ গতকাল (মঙ্গলবার) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।
-
এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করলে ইউক্রেন পরমাণু সক্ষম হয়ে উঠবে
জুন ০৭, ২০২৩ ০৫:১০এর আগেও মস্কো ইউক্রেনকে আমেরিকার অত্যাধুনিক এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে হুঁশিয়ার করেছে। এর পাশাপাশি রাশিয়া বলছে, ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ছে।
-
‘রাশিয়া আর কখনো আমেরিকার শাসন মেনে নেবে না’
জুন ০৬, ২০২৩ ১৫:৩৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আর কখনোই মার্কিন শাসন মেনে নেবে না। তিনি বলেন, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।