-
ইউক্রেন প্রতি মাসে ১০ হাজার ড্রোন হারাচ্ছে
মে ২৩, ২০২৩ ১৪:২৮ব্রিটেনের একটি গবেষণা সংস্থা জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন প্রতি মাসে ১০ হাজার ড্রোন হারাচ্ছে। এ সমস্ত ড্রোন মোকাবেলার ক্ষেত্রে রাশিয়া তার ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে অত্যন্ত ইতিবাচকভাবে ব্যবহার করতে সক্ষম হচ্ছে।
-
ইউক্রেনের শান্তি পরিকল্পনা সম্পূর্ণভাবে ভুল
মে ২৩, ২০২৩ ১০:২৯রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির ধারণাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সম্পূর্ণ ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এ ধরনের যুদ্ধবিরতি ন্যায্য হবে না এবং তা দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে না। এর আগেও ব্রিটেন, আমেরিকা এবং তাদের সমর্থকরা ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে।
-
সুদানে সামরিক বাহিনীর বিমান হামলার মধ্যেই মানবিক যুদ্ধবিরতি কার্যকর
মে ২৩, ২০২৩ ০৯:৫৭সুদানের রাজধানী খার্তুমে সামরিক বাহিনীর মারাত্মক রকমের বিমান হামলার মধ্যেই সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ প্রায় একমাস আগে থেকে সংঘাতে জড়িয়ে পড়েছে এবং দু পক্ষের মধ্যে এর আগে কয়েকবার যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও সংঘাত বন্ধ হয় নি।
-
মার্কিন জঙ্গিবিমান ইউক্রেন যুদ্ধে গেম-চেঞ্জার হবে না
মে ২৩, ২০২৩ ০৯:১৬মার্কিন বিমান বাহিনীর প্রধান ফ্রাঙ্ক কেন্ডাল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যদি মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমান ব্যবহার করে তাতে যুদ্ধে বড় কোনো প্রভাব পড়বে না। এ বক্তব্যের মধ্যদিয়ে মূলত তিনি স্বীকার করে নিয়েছেন যে, এফ-সিক্সটিন জঙ্গিবিমান গেম-চেঞ্জার হবে না কারণ এই সংঘাতে বিমান শক্তি চূড়ান্ত ভূমিকা রাখছে না।
-
আমাদেরকে অথবা রাশিয়াকে বেছে নাও: সার্বিয়াকে ইউরোপীয় ইউনিয়ন
মে ২৩, ২০২৩ ০৯:১০ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়ার সঙ্গে সার্বিয়া যদি ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে তাহলে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার যে সম্ভাবনা ছিল তা বেলগ্রেডের জন্য থাকবে না। গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানীর ব্রাসেলসে তিনি একথা বলেন।
-
ভারত জ্বালানি তেলের বেশিরভাগই আমদানি করছে রাশিয়া থেকে
মে ২২, ২০২৩ ১২:১৮ভারত তার জ্বালানি তেলের চাহিদা মিটানোর জন্য রাশিয়া থেকে বেশিরভাগ তেল আমদানি করছে। এরমধ্যে এপ্রিল মাসে ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে।
-
কার র্যালিতে গোলাগুলি, নিহত অন্তত ১০, আহত ৯
মে ২২, ২০২৩ ১০:১৭আমেরিকার সীমান্তবর্তী মেক্সিকোর স্যান ভিসেন্ট শহরে আয়োজিত একটি কার র্যালিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছে।
-
ইউক্রেনে এফ-সিক্সটিন পাঠানোর কারণে যুদ্ধে ন্যাটোর জড়িত থাকা নিয়ে প্রশ্ন উঠেবে
মে ২২, ২০২৩ ০৯:৩৫রাশিয়া বলেছে, যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশগুলো যে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করছে তাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িত থাকার বিষয় নিয়ে প্রশ্ন উঠবে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী আন্তোনভ এ বক্তব্য দিয়েছেন এবং তার এ বক্তব্য টেলিগ্রাম চ্যানেলের পেইজে প্রকাশ করা হয়েছে।
-
জি-৭ সম্মেলন: মার্কিন আস্ফালন ও চীনের ক্ষোভ
মে ২২, ২০২৩ ০৮:৩০বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেনের হিরোশিমা সম্মেলনে দেওয়া বক্তৃতা-বিবৃতির কারণে ক্ষুব্ধ হয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের উদ্বেগ-উৎকণ্ঠাকে গুরুত্ব না দিয়ে বেইজিংয়ের ভাবমর্যাদা ও অবস্থানকে খাটো করার চেষ্টা হয়েছে জি-সেভেনের শীর্ষ বৈঠকে। সেখানে চীন সংক্রান্ত নানা ইস্যুতে মনগড়া তথ্য উপস্থাপনের পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে বলেও চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
-
ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনের বারোটা বেজে যাবে: হিলারি ক্লিন্টন
মে ২২, ২০২৩ ০৬:০৭২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র- উভয়ের পতন হবে।