-
গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে: তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোইলু
এপ্রিল ২০, ২০২৩ ০৫:১৪‘গোটা বিশ্ব আমেরিকাকে ঘৃণা করে’ বলে মন্তব্য করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু। তিনি আরো বলেছেন, ইউরোপ এখন নিছক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্রীড়নকে পরিণত হয়েছে। সোইলু গতকাল (বুধবার) ইস্তাম্বুলে এক যুব সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।
-
সিউল কিয়েভেকে সামরিক সহায়তা দিলে পিয়ংইয়ংকে সমরাস্ত্র দেবে মস্কো
এপ্রিল ২০, ২০২৩ ০৫:০৩দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে সামরিক সহযোগিতা দিলে রাশিয়া উত্তর কোরিয়াকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করতে শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
পাকিস্তানে সশস্ত্র ডাকাতদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত
এপ্রিল ১৯, ২০২৩ ১৪:২২পাকিস্তানে সশস্ত্র ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও অপর এক পুলিশ সদস্য আহত হয়েছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের গুটকি জেলার একটি থানায় মঙ্গলবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। ডাকাতেরা থানায় হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
-
তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে সহযোগিতা দেবে আমেরিকা
এপ্রিল ১৯, ২০২৩ ১৪:০৫সুইডেনের ন্যাটো জোটে যোগদানকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে মতবিরোধ দেখা দেয়া সত্ত্বেও আঙ্কারার এফ-১৬ যুদ্ধবিমানগুলোর আধুনিকায়ন করে দিতে সম্মত হয়েছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান বহরের আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার আঙ্কারার কাছে বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।
-
মার্কিন সাংবাদিককে মুক্তি দেয়ার আবেদন খারিজ করল রাশিয়ার আদালত
এপ্রিল ১৯, ২০২৩ ১০:০৭গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় আটক একজন মার্কিন সাংবাদিকের বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত তাকে বন্দিদশা থেকে মুক্তি দেয়ার যে আবেদন জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছে রাশিয়ার একটি আদালত।
-
রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ; ৩ পশ্চিমা কূটনীতিক তলব
এপ্রিল ১৯, ২০২৩ ০৬:২৯রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুতে ‘কুরুচিপূর্ণ হস্তক্ষেপ’ করার অভিযোগে মস্কোয় নিযুক্ত মার্কিন, ব্রিটিশ ও কানাডীয় রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে পেন্টাগন তা জানে না
এপ্রিল ১৮, ২০২৩ ১৪:১৪মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, পেন্টাগনের ঠিক কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে সে ব্যাপারে এখনো তারা নিশ্চিত হতে পারেননি।
-
'আপনারা জাপানে পরমাণু বোমা দিয়ে হামলা চালিয়েছেন সে কথা বলেন না কেন?'
এপ্রিল ১৮, ২০২৩ ১৪:১০রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদেভেদেভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সমালোচনা করে বলেছেন, আমেরিকার পরমাণু বোমা হামলার শিকার জাপানের মানুষ এখনো বিভিন্ন সমস্যায় ভুগছেন, কিন্তু স্বীকার করতে ব্যর্থ হয়েছেন যে, তার দেশ জাপানের ওপর পরমাণু বোমা হামলা চালিয়েছিল।
-
ঘোষণা ছাড়াই খেরসন ও লুহানস্কের যুদ্ধাঞ্চল পরিদর্শন করলেন পুতিন
এপ্রিল ১৮, ২০২৩ ১৪:০০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (মঙ্গলবার) পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেনের খেরসন ও লুহানেস্কের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছেন।
-
রাশিয়ার বিরুদ্ধে জি-সেভেন গ্রুপের কড়া বিবৃতি: ইউক্রেনের প্রতি সমর্থন ঘোষণা
এপ্রিল ১৮, ২০২৩ ১৩:৪৬শিল্পোন্নত সাত জাতি গ্রুপ জি-সেভেনের সদস্য দেশগুলো তাদের সর্বসাম্প্রতিক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রবল চাপের মুখে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত রাখা এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রাখার ওপর জোর দিয়েছে। জি-সেভেন গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। তারা ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।