-
ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে ভিড়ল দু’টি ইরানি যুদ্ধজাহাজ
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০৬:৩৭আমেরিকার ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ইরানের দু’টি যুদ্ধজাহাজকে ব্রাজিলের রিও ডি জেনেরিও বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রশাসন।
-
সিআইএ প্রধানের বক্তব্যের জবাব দিলেন রাশিয়ার গোয়েন্দা প্রধান
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৭:০৩মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক উইলিয়াম বার্নসের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন।
-
রামস্টেইন বিমানঘাঁটির বাইরে জার্মান নাগরিকদের বিক্ষোভ
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১৫:৪৬ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে রামস্টেইন সামরিক ঘাঁটির বাইরে জার্মানির শত শত মানুষ বিক্ষোভ করেছে। এই ঘাঁটি ইউরোপ মহাদেশে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির একটি। ইউক্রেনকে অস্ত্র এবং অন্যান্য সহযোগিতা দেয়ার জন্য পশ্চিমা নেতারা গত কয়েক বছর ধরে এই ঘাঁটিতে নিয়মিতভাবে বৈঠক করে আসছেন।
-
আমেরিকার সাথে রাশিয়ার মূল সমস্যা কী- জানালেন প্রেসিডেন্ট পুতিন
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১১:২৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকার নেতৃত্বে উদীয়মান এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে কেন্দ্র করে আমেরিকার স্বার্থ আবর্তিত হচ্ছে এবং এটি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। আমেরিকার ধারণার বাইরে গিয়ে মস্কো একটি বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা হিসেবে গড়ে তুলতে চায়।
-
যুদ্ধের বিরুদ্ধে ইউরোপজুড়ে প্রতিবাদ জোরদার: তবে কি রাশিয়ার টার্গেট পূরণ হতে যাচ্ছে?
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ১১:১৪ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় এবং ইউরোপের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার দিন দিন অবনতি ঘটায় ইউরোপীয় নাগরিকরা ইউক্রেনের ব্যাপারে পশ্চিমা নীতি এবং ওই দেশটিতে হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে।
-
ইতালির দক্ষিণ উপকূলে আবার নৌকাডুবি; ১২ শিশুসহ নিহত ৬০
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০৯:৩৯ইতালির দক্ষিণ উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ জন হয়েছে। এর মধ্যে ১২টি শিশুও রয়েছে। এ ঘটনায় আরো অনেকে নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ইরাক, আফগানিস্তান, লিবিয়াসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ইতালি বা ইউরোপের পথে নেয়া হচ্ছিল।
-
ইউরোপের উন্নত জীবনের স্বপ্ন কেড়ে নিল আরও ৪৩ প্রাণ
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৭:৩৩উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পথে জাহাজ ডুবিতে প্রাণ গেছে আরও ৪৩ জনের। ইতালির উপকূলরক্ষী ও পুলিশ আজ এ তথ্য জানিয়েছে।
-
পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৫:১২রাশিয়া পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের তেল পরিশোধন প্রতিষ্ঠান পিকেএন অরলেনের প্রধান নির্বাহী একথা জানিয়েছেন।
-
ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়ার প্রতিবাদে বার্লিনে হাজারো মানুষের বিক্ষোভ
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:১২রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়ার বিষয়ে জার্মানির সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে রাজধানী বার্লিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। জার্মানির লেফট পার্টি বা ডি লিংক এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
-
আফগানিস্তানে নিজের যুদ্ধের চেয়ে ইউক্রেনে বেশি অর্থ ব্যয় করেছে আমেরিকা
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:০২আফগানিস্তানে আমেরিকা তার নিজের যুদ্ধের জন্য এক বছরে যে পরিমাণে অর্থ ব্যয় করেছিল তার চেয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ইউক্রেনকে অনেক বেশি অর্থের সামরিক সহযোগিতা দিয়েছে।