-
রাশিয়া কীভাবে নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠছে তা খতিয়ে দেখবে পাশ্চাত্য
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০৬:২৪রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এ সংক্রান্ত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা ও জ্বালানী সেক্টর, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এবারের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
-
জবাবে যৌথ বিমান মহড়া চালালো আমেরিকা ও দক্ষিণ কোরিয়া
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১৬:৫৯আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আজ (রোববার) যৌথভাবে বিমান মহড়া চালিয়েছে। এতে আমেরিকার কৌশলগত বোমারু বিমান অংশ নেয়। গতকাল উত্তর কোরিয়া একটি দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর আমেরিকা ও দক্ষিণ কোরিয়া এই বিমান মহড়ার পদক্ষেপ নিল।
-
আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরাইলি প্রতিনিধিদল বহিষ্কৃত
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০৬:০৬আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরাইলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেয়া হয়েছে। গতকাল (শনিবার) ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
-
ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইহুদিবাদী ইসরাইল
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০৫:৪৭ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়া যখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছে তখন ইহুদিবাদীরা এই হামলা চালালো।
-
রাশিয়ায় সরকার পরিবর্তনের বিরোধিতা করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:৫৪ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে স্নায়ু যুদ্ধের অবসান হয় তাকে রাশিয়া কিংবা ইউরোপ কেউই ঠিকমতো মেনে নিতে পারেনি এবং এটিই হচ্ছে চলমান ইউক্রেন সংঘাতের মূল কারণ। একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক পুনর্মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
-
ইউরোপের কোনো দেশ এখনো ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়নি
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:১৮রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়ার জন্য যেসব দেশ জার্মানির ওপর চাপ সৃষ্টি করেছিল তারা কেউই কিয়েভ সরকারকে লেপার্ড ট্যাংক দেয়নি। অথচ জার্মানি গত মাসে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ইউক্রেনকে ১৪টি লেপার্ড-টু মেইন ব্যাটেল ট্যাঙ্ক সরবরাহ করবে।
-
এবার ছোট্ট শহর মিসিসিপির চার স্থানে বন্দুক সহিংসতা, নিহত ৬
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০৮:২৪আমেরিকার মিসিসিপি শহরে এক বন্দুকধারীর গুলিতে ছয় ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) ছোট্ট এ শহরের চারটি স্থানে হামলা চালিয়ে এই ছয়জনকে হত্যা করে এক বন্দুকধারী। অবশ্য এরপর তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে সক্ষম হয়।
-
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আরো অস্ত্রের দাবি জানালেন জেলেনস্কি
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০৬:৫৫জার্মানিতে অনুষ্ঠানরত ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের গতি না বাড়ালে যুদ্ধ রাশিয়ার পক্ষে চলে যাবে। সে কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ জোরদার করার কোনো বিকল্প নেই।
-
ইউক্রেন যুদ্ধের অজুহাতে ইউরোপের নয়া রুশ বিরোধী প্রস্তাব
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১৩:০২ইউরোপীয় পার্লামেন্ট রুশ-বিরোধী নয়া প্রস্তাব পাস করেছে। ইউক্রেনকে আরও বেশি অস্ত্র পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু কিয়েভকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধ ততই দীর্ঘ হবে।
-
আমেরিকাকে প্রমাণ করতে হবে পাইপলাইন ধ্বংসে তার হাত ছিল না: রাশিয়া
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০৮:১২রাশিয়া বলেছে, আমেরিকাকে একথা প্রমাণ করতে হবে যে, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংসে তার কোনো ভূমিকা ছিল না। সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে নেয়ার জন্য কয়েকশ’ কোটি ডলার খরচ করে রাশিয়া ওই পাইপলাইন নির্মাণ করেছিল।