বিশ্ব
  • ব্রাজিলের সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদে বলসোনারোর সমর্থকদের হামলা

    ব্রাজিলের সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদে বলসোনারোর সমর্থকদের হামলা

    জানুয়ারি ০৯, ২০২৩ ০৭:১৬

    ব্রাজিলে রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় মোড় নিয়েছে। দেশটির নতুন প্রেসিডেন্ট লুলা সিলভার দায়িত্ব গ্রহণের প্রতিবাদে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর হাজার হাজার সমর্থক জাতীয় সংসদ ভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা ঘেরাও করেছে সুপ্রিম কোর্ট ভবন।

  • পাল্টা হামলায় ইউক্রেনের ৬০০ সেনা নিহত -রাশিয়ার দাবি

    পাল্টা হামলায় ইউক্রেনের ৬০০ সেনা নিহত -রাশিয়ার দাবি

    জানুয়ারি ০৯, ২০২৩ ০৭:১২

    রাশিয়া জানিয়েছে, তাদের সামরিক বাহিনীর পাল্টা হামলায় ইউক্রেনের অন্তত ৬০০ সেনা নিহত হয়েছে। চলতি মাসের প্রথম দিন দোনেস্ক অঞ্চলের মাকিয়েভকা শহরের একটি অস্থায়ী ঘাঁটিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার বহু সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে রুশ বাহিনী এই হামলা চালায়।

  • ইরান-মস্কো সম্পর্ক কৌশলগত: রায়িসি, পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ: দেদভ

    ইরান-মস্কো সম্পর্ক কৌশলগত: রায়িসি, পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ: দেদভ

    জানুয়ারি ০৮, ২০২৩ ১৫:৩৫

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন: ইরান-মস্কো সম্পর্ক কৌশলগত। তেহরানে রাশিয়ার নয়া রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ এ কথা বলেন। দু'দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বহু ক্ষেত্র রয়েছে বলে রায়িসি উল্লেখ করেন।

  • ২৫ আফগানকে হত্যার স্বীকারোক্তি প্রিন্স হ্যারির; বিচার হবে কি?

    ২৫ আফগানকে হত্যার স্বীকারোক্তি প্রিন্স হ্যারির; বিচার হবে কি?

    জানুয়ারি ০৮, ২০২৩ ১০:০২

    ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করেছেন। প্রিন্স হ্যারি বেশ কিছু দিন ধরেই রাজপরিবার ছেড়ে অন্যত্র বসবাস করছেন। তার আত্মজীবনী 'স্পেয়ার' আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। সেই বইয়েই তিনি আফগানিস্তানে মানুষ খুনের কথা স্বীকার করেছেন।

  • আগানিস্তানে শিশু হত্যার ব্যাপারে মার্কিন জনমতকে বিভ্রান্ত করে পেন্টাগন

    আগানিস্তানে শিশু হত্যার ব্যাপারে মার্কিন জনমতকে বিভ্রান্ত করে পেন্টাগন

    জানুয়ারি ০৮, ২০২৩ ০৬:৫৪

    ২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি গাড়িতে মার্কিন ড্রোন হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিকের নিহত হওয়ার ঘটনাকে কীভাবে ধামাচাপা দেয়া হয়েছিল তা একটি মার্কিন দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

  • ইরানে ২ ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে আমেরিকার মায়াকান্না

    ইরানে ২ ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে আমেরিকার মায়াকান্না

    জানুয়ারি ০৮, ২০২৩ ০৬:৪৮

    ইরানের সাম্প্রতিক দাঙ্গার সময় স্বেচ্ছাসেবী বাহিনী ‘বাসিজ’-এর এক জওয়ানকে হত্যাকারী দুই ঘাতকের মৃত্যুদণ্ড কার্যকর করার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন সরকার। জো বাইডেন প্রশাসন এই মৃত্যুদণ্ড কার্যকর করার কারণে তেহরানের বিরুদ্ধে আরো বেশি চাপ প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়েছে।

  • ঘোষিত একতরফা যুদ্ধবিরতি পালন করেছে রাশিয়ার সেনাবাহিনী

    ঘোষিত একতরফা যুদ্ধবিরতি পালন করেছে রাশিয়ার সেনাবাহিনী

    জানুয়ারি ০৮, ২০২৩ ০৬:৩৭

    রাশিয়া বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর গোলাবর্ষণ অব্যাহত থাকা সত্ত্বেও রাশিয়া নিজের ঘোষিত একতরফা যুদ্ধবিরতি পালন করেছে। রাশিয়া অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে শুক্রবার দিনের মধ্যভাগ থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।

  • দেশগুলো আমাদের জিন্স প্যান্টের তালির সমতুল্যও নয়: জো বাইডেন

    দেশগুলো আমাদের জিন্স প্যান্টের তালির সমতুল্যও নয়: জো বাইডেন

    জানুয়ারি ০৭, ২০২৩ ১৭:২৮

    ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ও তার ইউরোপীয় সহযোগীদের অবমাননাকর বক্তব্যের পর বিশ্ববাসীকে তুচ্ছতাচ্ছিল্য করে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক বিতর্কিত বক্তব্যকে ঘির বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

  • প্রিন্স হ্যারি তালেবান নয় বরং বেসামরিক মানুষদের হত্যা করেছেন: তালেবান

    প্রিন্স হ্যারি তালেবান নয় বরং বেসামরিক মানুষদের হত্যা করেছেন: তালেবান

    জানুয়ারি ০৭, ২০২৩ ১৬:৩৯

    ব্রিটেনের বর্তমান রাজার ছেলে হ্যারি আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান। তালেবানের প্রভাবশালী নেতা আনাস হাক্কানি বলেছেন, হ্যারি যে সময় হত্যাকাণ্ড ঘটানোর কথা বলেছেন সে সময় তালেবানের কেউই নিহত হননি।