-
‘হামলার জন্য রাশিয়ার ইস্কান্দার এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র সম্পূর্ণভাবে তৈরি’
ডিসেম্বর ২৬, ২০২২ ১০:৩৪বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের ভেতরে রাশিয়ার যে ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তা শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
-
তাইওয়ানের চারপাশে মহড়া চালাল চীন; ‘উস্কানির জবাব’ বলল বেইজিং
ডিসেম্বর ২৬, ২০২২ ০৭:৫৬তাইওয়ানের চারপাশের সাগর ও আকাশসীমায় নতুন করে ‘হামলা চালানোর মহড়া’ চালিয়েছে চীন। বেইজিং বলেছে, স্বশাসিত এই দ্বীপ ও আমেরিকার ‘উস্কানি’র জবাব দিতে এ মহড়া চালানো হয়েছে।
-
‘রাশিয়ার পরমাণু অস্ত্র না থাকলে বহু আগে পাশ্চাত্য হামলা করত’
ডিসেম্বর ২৬, ২০২২ ০৭:৪৬রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমারা আরো বহু আগে তার দেশের ওপর হামলা চালাতো। কিন্তু রাশিয়ার পরমাণু অস্ত্রের ভাণ্ডার পাশ্চাত্যকে এ কাজ থেকে বিরত রেখেছে। তিনি মস্কো থেকে প্রকাশিত রুশ ভাষার দৈনিক রুসিসকিয়া গ্যাজেটায় প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেছেন।
-
‘ইউক্রেন যুদ্ধের অবসান একমাত্র আমেরিকাই ঘটাতে পারে’
ডিসেম্বর ২৫, ২০২২ ১৬:৪০হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত অবসানের বিষয়টি আমেরিকার হাতে, তারা চাইলেই কেবল এই সংঘাতের অবসান ঘটতে পারে।
-
আমেরিকা হচ্ছে বিশ্বের জন্য সরাসরি হুমকি
ডিসেম্বর ২৫, ২০২২ ১৩:০৫চীন বলেছে, আমেরিকা উদ্দেশ্যমূলকভাবে বেইজিংকে হুমকি হিসেবে তুলে ধরছে যাতে সারা বিশ্বে আধিপত্য ধরে রাখার জন্য নিজের সামরিক ব্যয় বাড়ানো যায়। গতকাল (শনিবার) এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা বলেছে। মার্কিন ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্টে প্রেসিডেন্ট জো বাইডেন সই করার পর চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।
-
ভয়াবহ তুষারঝড় ও তীব্র ঠাণ্ডায় ১৬ জনের মৃত্যু, ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন
ডিসেম্বর ২৫, ২০২২ ১০:১৮আর্কটিক অঞ্চল থেকে সৃষ্ট ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। প্রচণ্ড তুষারপাত-সংশ্লিষ্ট গাড়ি দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
-
আমেরিকা ইউক্রেনের বাইরে নিয়ে যাচ্ছে জীবাণু অস্ত্রের গবেষণা: রাশিয়া
ডিসেম্বর ২৫, ২০২২ ০৯:২১রাশিয়ার জীবাণু ও রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড থেকে আমেরিকা জীবাণু অস্ত্রের অবৈধ গবেষণা কর্মসূচি সরিয়ে নিচ্ছে। জীবাণু অস্ত্র গবেষণাগার সম্পর্কে গোপন তথ্য ফাঁসের পর আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে।
-
ইউক্রেনে জীবাণু অস্ত্র নিয়ে মার্কিন গবেষণার রুশ দাবি; নতুন নথিতে নানা প্রমাণ
ডিসেম্বর ২৫, ২০২২ ০৮:৫৬মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিরক্ষা হুমকি হ্রাস বিষয়ক সংস্থা বা ডিট্রা'র জীবাণু গবেষণা সংক্রান্ত একটি প্রতিবেদন রাশিয়ার হস্তগত হয়েছে।
-
জার্মানিতে আরও ২ বছর বহাল থাকবে উচ্চ মূল্যস্ফীতি: বিশেষজ্ঞ অভিমত
ডিসেম্বর ২৫, ২০২২ ০৮:৪৯জার্মানিতে আরো দুই বছর মূল্যস্ফীতির উচ্চ হার বহাল থাকবে এবং ২০২৪ সালের শেষ নাগাদ কিছুটা সহনশীল অবস্থায় আসতে পারে। জার্মানির শীর্ষ পর্যায়ের অর্থনীতিবিদ মনিকা সিনিৎজার একথা বলেছেন।
-
ইউক্রেনের ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রাশিয়া
ডিসেম্বর ২৫, ২০২২ ০৬:৫৭রাশিয়ার সেনাবাহিনী ১০ মাস আগে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।