-
ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য বাইডেনকে পাল্টা শর্ত দিলেন পুতিন
ডিসেম্বর ০৩, ২০২২ ০৭:৫৯মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার যে শর্ত দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন থেকে এখনই সেনা প্রত্যাহার সম্ভব নয়; তবে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত নয়া প্রজাতন্ত্রগুলোকে স্বীকতি দিলে তিনি আলোচনায় বসতে পারেন।
-
বাঁচা-মরার ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে নকআউটে দক্ষিণ কোরিয়া
ডিসেম্বর ০২, ২০২২ ১৯:৫৯ফিফা ফুটবল বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়া। একই সময়ে শুরু আরেক ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট সমান, গোল পার্থক্যও সমান। তবে বেশি গোল করায় গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকেট পেল কোরিয়া। ঘানার সঙ্গে বিদায় নিল উরুগুয়েও। আজকের ম্যাচ হারলেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
-
পুতিন ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চাইলে তার সঙ্গে কথা বলবেন বাইডেন
ডিসেম্বর ০২, ২০২২ ১৫:১০মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি সত্যিই ইউক্রেনের যুদ্ধের অবসান চান, তবে তিনি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর এই প্রথম তিনি এমন মন্তব্য করলেন। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) ওয়াশিংটন সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে সাক্ষাতে বাইডেন এ মন্তব্য করেন।
-
উত্তর কোরিয়ার ৩ শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
ডিসেম্বর ০২, ২০২২ ০৯:০৭উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পিয়ং ইয়ং সর্বশেষ ও সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
-
রুশ নেতাদের বিচার করতে ট্রাইব্যুনাল গঠন করতে চায় ইউরোপ
ডিসেম্বর ০২, ২০২২ ০৬:৩৫ইউক্রেনে রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের বিচার করার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে পরিকল্পনা করেছে তাকে ‘বেআইনি উদ্যোগ’ বলে প্রত্যাখান করেছে মস্কো।
-
পাশ্চাত্য সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে: সের্গেই ল্যাভরভ
ডিসেম্বর ০২, ২০২২ ০৬:২২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার জন্য পাশ্চাত্যকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করে এবং দেশটির সেনাদেরকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে পশ্চিমা জগত সরাসরি নিজেদেরকে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে ফেলেছে।
-
দোনবাস অঞ্চলে রাশিয়ার সেনারা এগিয়ে যাচ্ছে, কয়েকটি এলাকা মুক্ত
ডিসেম্বর ০১, ২০২২ ১১:১৬রাশিয়ার সেনারা দোনবাস প্রজাতন্ত্রের বেশ কয়েকটি এলাকা নতুন করে মুক্ত করেছে এবং সেসব অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বখমুট শহরের আশপাশের কয়েকটি এলাকায় ব্যাপক সংঘর্ষের পর সেগুলো মুক্ত করা সম্ভব হয়।
-
ইউক্রেনের প্রতি মার্কিন জনসমর্থন কমে আসছে: জরিপ
ডিসেম্বর ০১, ২০২২ ১০:৪৪ইউক্রেন যুদ্ধকে মার্কিন জনগণ আর আগের মতো কোনোভাবেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে না। যার অর্থ হচ্ছে ইউক্রেনের প্রতি আমেরিকার জনগণের সমর্থন কমে আসছে।
-
ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে: মাদুরো
ডিসেম্বর ০১, ২০২২ ১০:১৭ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শুধুমাত্র ভেনিজুয়েলার তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা যথেষ্ট নয়।
-
মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকনে আগুন: ৯ সেনা আহত
ডিসেম্বর ০১, ২০২২ ১০:০৯মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে অগ্নিকাণ্ডের ফলে অন্তত নয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার সকালে স্যান ডিয়াগো ঘাঁটির কাছে জাহাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।