বিশ্ব
  • আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে: ইইউর স্বীকারোক্তি

    আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে: ইইউর স্বীকারোক্তি

    জুলাই ২৭, ২০২২ ০৪:০২

    ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। তিনি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন। ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপে বোরেল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।

  • ডলার বাদ দেয়ার প্রক্রিয়া ঠেকিয়ে রাখার উপায় নেই: রাশিয়া

    ডলার বাদ দেয়ার প্রক্রিয়া ঠেকিয়ে রাখার উপায় নেই: রাশিয়া

    জুলাই ২৭, ২০২২ ০৩:২৭

    রাশিয়া বলেছে, বিশ্ববাজার থেকে ডলারকে বাদ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া বন্ধ করার আর কোনো উপায় নেই। রুশ সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভোজিস্লাভ ভোলোদিন মঙ্গলবার নিজের টেলিগ্রাম চ্যানেলে একথা জানান। তিনি রাশিয়ার পক্ষ থেকে ডলারে লেনদেন বন্ধ করার কারণ উল্লেখ করে বলেন, যে পরিমাণ ডলার ছাপিয়ে বিশ্ববাজারে ছেড়ে দেয়া হয় তার বিপরীতে তেমন কোনো সম্পদ থাকে না।

  • ‘রাশিয়া-ইসরাইল সম্পর্ক ক্রমেই তেঁতে উঠছে’

    ‘রাশিয়া-ইসরাইল সম্পর্ক ক্রমেই তেঁতে উঠছে’

    জুলাই ২৬, ২০২২ ১৪:২৬

    ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে ইসরাইল রাশিয়া-বিরোধী যে অবস্থান নিয়েছে তাকে দুঃখজনক বলে বিবেচনা করে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ (মঙ্গলবার) রাশিয়ার একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে একথা বলেছেন।

  • আমাদের গচ্ছিত অর্থ বিনা শর্তে অবিলম্বে ফেরত দিন: আমেরিকাকে তালেবান

    আমাদের গচ্ছিত অর্থ বিনা শর্তে অবিলম্বে ফেরত দিন: আমেরিকাকে তালেবান

    জুলাই ২৬, ২০২২ ১৪:২৫

    আফগানিস্তানের সব অর্থ কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তালেবান সরকার। এই সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আজ (মঙ্গলবার) উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে আজ (মঙ্গলবার) আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান।

  • কানাডার মূল মালিকদের অসংখ্য শিশুকে হত্যার জন্য ক্ষমা চাইলেন পোপ

    কানাডার মূল মালিকদের অসংখ্য শিশুকে হত্যার জন্য ক্ষমা চাইলেন পোপ

    জুলাই ২৬, ২০২২ ১৩:২০

    কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস। সোমবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার মাস্কওয়াসিসে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষমা চান তিনি।

  • বেইজিং সফর করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

    বেইজিং সফর করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

    জুলাই ২৬, ২০২২ ১৩:০৫

    চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এখন চীন সফর করছেন।

  • কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উসকানিমূলক: পাকিস্তান

    কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উসকানিমূলক: পাকিস্তান

    জুলাই ২৬, ২০২২ ১২:৩০

    কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং'র বক্তব্যকে উসকানিমূলক হিসেবে অভিহিত করেছে পাকিস্তান। গত রোববার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতের অখণ্ড অংশ বলে দাবি করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

  • আমেরিকা ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন পাঠাচ্ছে ইউক্রেনে

    আমেরিকা ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন পাঠাচ্ছে ইউক্রেনে

    জুলাই ২৬, ২০২২ ১১:৩৬

    আমেরিকা ৫৮০টি ফিনিক্স ঘোস্ট কামিকাযে ড্রোন ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব ড্রোন ইউক্রেনকে অনুদান হিসেবে দেয়া হবে।

  • আবার গ্যাস সরবরাহ কমাচ্ছে রাশিয়া, নতুন সংকটে ইউরোপ

    আবার গ্যাস সরবরাহ কমাচ্ছে রাশিয়া, নতুন সংকটে ইউরোপ

    জুলাই ২৬, ২০২২ ০৭:৩৫

    রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রম জানিয়েছে যে, তারা আগামীকাল (বুধবার) থেকে নর্ড স্ট্রিম পাইপ লাইনে শতকরা বিশ ভাগ গ্যাস সরবরাহ কমাবে।