-
রাশিয়ার শস্যবাহী জাহাজ আটক করেছে তুরস্ক
জুলাই ০৪, ২০২২ ০৫:০১রাশিয়ার শস্যবাহী একটি জাহাজ আটক করেছে তুরস্ক। রাশিয়ার পতাকাবাহী জাহাজ বেআইনিভাবে ইউক্রেন থেকে শস্য পরিবহন করছে বলে দাবি করার পর আঙ্কারা জাহাজটি আটক করে।
-
ডেনমার্কের শপিং মলে বন্দুকধারীর হামলায় নিহত ৩; বন্দুকধারীকে আটকের দাবি
জুলাই ০৪, ২০২২ ০১:১১ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে একজন বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত ও অপর তিনজন আহত। ডেনমার্কের পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় সময় রোববার ‘ফিল্ডস’ নামের ওই শপিং মলে এ ঘটনা ঘটে।
-
লুহানস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি রাশিয়ার; ইউক্রেনের প্রত্যাখ্যান
জুলাই ০৩, ২০২২ ১৫:০৯লুহানস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। লুহানস্ক-কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো। লুহানস্কের গুরুত্বপূর্ণ শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণে আসার ফলে পুরো অঞ্চলটি ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের হাত থেকে মুক্তি পেয়েছে বলে দাবি করেছে মস্কো।
-
কাশ্মীরের পুলিৎজার পুরস্কারজয়ী ফটোসাংবাদিককে বিদেশ যেতে দেয়নি ভারত
জুলাই ০৩, ২০২২ ১৪:০৪ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলিৎজার পুরস্কারজয়ী ফটোসাংবাদিক সানা ইরশাদ মাত্তু-কে বিদেশ ভ্রমণে যেতে দেয়নি নয়াদিল্লি। তবে কোনো বৈধ কারণ উপস্থাপন করতে পারেনি অভিবাসন কর্তৃপক্ষ।
-
মিয়ানমার সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ০৩, ২০২২ ১১:২৫চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার মিয়ানমার সফর করেছেন। তিনি মিয়ানমারের নাইপিদোতে একটি আঞ্চলিক সভায় যোগ দেন।
-
‘নিশ্চিন্তে থাকুন’- নরেন্দ্র মোদিকে ফোনে বললেন ভ্লাদিমির পুতিন
জুলাই ০৩, ২০২২ ০৫:০৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে বলেছেন, রাশিয়া এখনও খাদ্যশস্য, রাসায়নিক সার ও জ্বালানী উৎপাদনের অন্যতম শীর্ষস্থানীয় দেশ এবং এসবের সরবরাহ পাওয়ার ব্যাপারে নিশ্চিন্তে থাকুন।
-
রাশিয়াকে বাদ দিতে হলে এই জাতিসংঘ বিলুপ্ত করতে হবে: মস্কো
জুলাই ০২, ২০২২ ১৫:১৫জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলইয়ানস্কি বলেছেন, জাতিসংঘকে বিলুপ্ত অথবা এ ধরণের নতুন একটি সংগঠন তৈরি করা হলেই কেবল রাশিয়াকে নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করা সম্ভব, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়।
-
ইউক্রেনের স্নেক দ্বীপে ফসফরাস বোমা হামলার অভিযোগ
জুলাই ০২, ২০২২ ১৪:২৭ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়া স্নেক দ্বীপে ফসফরাস বোমা ব্যবহার করেছে। কৃষ্ণসাগরে ইউক্রেনের মালিকানাধীন এ দ্বীপ এলাকা থেকে রুশ সেনাদের প্রত্যাহার করে নেওয়ার এক দিন পরই এ অভিযোগ করা হলো।
-
উচ্চ মজুরির দাবিতে ফ্রান্সে বিমানবন্দর কর্মীদের ধর্মঘট
জুলাই ০২, ২০২২ ১০:৫৬ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে উচ্চ মজুরির দাবিতে ফ্রান্সে বিমানবন্দর কর্মীরা ধর্মঘট করায় ফ্লাইট বাতিল করা হয়েছে
-
'আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করতে পারে না'
জুলাই ০২, ২০২২ ০৩:২৯আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের তীব্র সমালোচনা করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হেবাবুল্লাহ আখুন্দাজাদা। গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো রাজধানী কাবুলে অনুষ্ঠিত আলেমদের এক বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি ওই সমালোচনা করেন।