বিশ্ব
  • আমেরিকা ও কানাডার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মস্কো

    আমেরিকা ও কানাডার নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল মস্কো

    এপ্রিল ২২, ২০২২ ০৪:৫১

    আমেরিকার বেশ কয়েকজন কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিরা আর কখনও রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

  • বন্দরনগরী মারিউপোল দখলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

    বন্দরনগরী মারিউপোল দখলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

    এপ্রিল ২২, ২০২২ ০৪:১৩

    প্রায় দুই মাস অবরুদ্ধ রাখার পর অবশেষে ইউক্রেনের কৌশলগত মারিউপোল শহর দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় সংঘর্ষে রুশ সেনারা বিজয়ী হয়েছে এবং কৌশলগত বন্দরনগরী মারিউপোল ‘মুক্ত’ করেছে।

  • আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৩১; ইরানের নিন্দা

    আফগানিস্তানে মসজিদে হামলায় নিহত ৩১; ইরানের নিন্দা

    এপ্রিল ২১, ২০২২ ১৪:৪৪

    আফগানিস্তানের বলখ প্রদেশের রাজধানী মাজার শরিফের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন।

  • জুতা খুলে মহাত্মা গান্ধীর আশ্রমে প্রবেশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    জুতা খুলে মহাত্মা গান্ধীর আশ্রমে প্রবেশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    এপ্রিল ২১, ২০২২ ১১:৩৪

    জুতা খুলে মহাত্মা গান্ধীর আশ্রমে প্রবেশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দুই দিনের ভারত সফরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পৌঁছান তিনি।

  • আল-আকসা মসজিদে ইসরাইলি সহিংসতা, রেব করে দিল নামাজিদের

    আল-আকসা মসজিদে ইসরাইলি সহিংসতা, রেব করে দিল নামাজিদের

    এপ্রিল ২১, ২০২২ ১০:৫৫

    অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলা চলছে। এমনকি পবিত্র মসজিদ আল-আকসা থেকে নামাজিদেরকে বের করে দিচ্ছে।

  • উত্তেজনার মধ্যে নয়া আইসিবিএমের সফল পরীক্ষা চালাল রাশিয়া

    উত্তেজনার মধ্যে নয়া আইসিবিএমের সফল পরীক্ষা চালাল রাশিয়া

    এপ্রিল ২১, ২০২২ ১০:১১

    পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

  • চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করবেন না: হুঁশিয়ারি দিল বেইজিং

    চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করবেন না: হুঁশিয়ারি দিল বেইজিং

    এপ্রিল ২১, ২০২২ ০৯:৩২

    চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে তাইওয়ানকে তার দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে বলেছেন, নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে চীনের প্রতিরক্ষা সক্ষমতা কতটা শক্তিশালী তা যেন ওয়াশিংটন পরীক্ষা করতে না আসে। তিনি বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • ইউক্রেন নমনীয় না হলে আলোচনায় সুফল আসবে না: ল্যাভরভ

    ইউক্রেন নমনীয় না হলে আলোচনায় সুফল আসবে না: ল্যাভরভ

    এপ্রিল ২১, ২০২২ ০৬:২১

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার দাবি কতটা মেনে নেয় তার ওপর কিয়েভের সঙ্গে মস্কোর আলোচনার ফলাফল নির্ভর করছে। তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। তুরস্ক এ পর্যন্ত একাধিকবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছে যদিও সেসব আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো ফল পাওয়া যায়নি।

  • দোনবাসে নিরাপত্তা না ফেরা পর্যন্ত সামরিক অভিযান চলবে: পুতিন

    দোনবাসে নিরাপত্তা না ফেরা পর্যন্ত সামরিক অভিযান চলবে: পুতিন

    এপ্রিল ২১, ২০২২ ০১:১৯

    ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত দেশটিতে বিশেষ সামরিক অভিযান চলবে বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বুধবার মস্কোয় এক বক্তব্যে বলেন, দোনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অত্যাচার ও দমন অভিযানের কারণে রাশিয়া চলমান বিশেষ অভিযান শুরু করতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, দোনবাসের লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের নাগরিকদের কিয়েভের অত্যাচার থেকে বাঁচানোর জন্য এ অভিযান চালাতে হয়েছে।