বিশ্ব
  • আরব আমিরাতের কাছে ক্ষমা চেয়েছে আমেরিকা

    আরব আমিরাতের কাছে ক্ষমা চেয়েছে আমেরিকা

    এপ্রিল ১৫, ২০২২ ০৩:৫০

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের  কাছে ক্ষমা চেয়েছেন। গত মাসে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই ক্ষমা প্রার্থনা করেন।

  • বাল্টিক অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি দিল রাশিয়া

    বাল্টিক অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েনের হুমকি দিল রাশিয়া

    এপ্রিল ১৪, ২০২২ ১৩:৪৩

    পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিণতির বিষয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

  • শ্রীলঙ্কায় যেভাবে পালিত হলো বাংলা নববর্ষ

    শ্রীলঙ্কায় যেভাবে পালিত হলো বাংলা নববর্ষ

    এপ্রিল ১৪, ২০২২ ১৩:৩৩

    দেশে দেশে নানা আয়োজনে বর্ষবরণ। শ্রীলঙ্কায়ও পালিত হলো বাংলা নববর্ষ। শ্রীলঙ্কা সিনহালা নববর্ষকে স্থানীয়ভাবে আলুথ আবুরুদ্ধাও বলা হয়। দিনটিতে শ্রীলঙ্কায় সরকারি ছুটি থাকে। শ্রীলংকার এই নববর্ষ ১৪ই এপ্রিল পালন করা হয়। তবে উৎসব চলে এক সপ্তাহ ধরে। সিনহালা নববর্ষের সাথে তামিল নববর্ষের উদযাপনে অনেক সাদৃশ্য রয়েছে। উৎসবে নানা রকম পিঠা, মিষ্টি আর পায়েস বানানো হয়। হয় নানা রকমের খাওয়া দাওয়ার আয়োজন।

  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ইরানের প্রেসিডেন্ট

    এপ্রিল ১৪, ২০২২ ১৩:০২

    পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি অভিনন্দন বার্তায় বলেছেন, ইরান সব সময় পাকিস্তানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আগ্রহী। নতুন সরকারের আমলেও তেহরান একই মনোভাব পোষণ করছে। আশা করা যায় ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা কাঙ্ক্ষিত পর্যায়ে উপনীত হবে।

  • অবশেষে নিউ ইয়র্ক সাবওয়েতে হামলার সন্দেহভাজনকে আটক করল পুলিশ

    অবশেষে নিউ ইয়র্ক সাবওয়েতে হামলার সন্দেহভাজনকে আটক করল পুলিশ

    এপ্রিল ১৪, ২০২২ ১২:১১

    আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন সাবওয়ে স্টেশনে বন্দুক হামলার একমাত্র সন্দেহভাজন ব্যক্তি ফ্রাঙ্ক রবার্ট জেমসকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সহিংসভাবে গণপরিবহন ব্যবস্থায় হামলা ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।  

  • ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা

    ইউক্রেনকে আরো ৮০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা

    এপ্রিল ১৪, ২০২২ ১১:৪২

    ইউক্রেনের জন্য আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। চলমান সামরিক অভিযান ঠেকানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে এই বিপুল অর্থের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

  • রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বিকল্প জ্বালানি বাজার খুঁজছেন পুতিন

    রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের বিকল্প জ্বালানি বাজার খুঁজছেন পুতিন

    এপ্রিল ১৪, ২০২২ ০৯:০৯

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জ্বালানি রপ্তানির ক্ষেত্রে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিকল্প কোনো বাজার খুঁজে বের করবেন। ইউক্রেন ইস্যুতে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার ব্যাপারে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো যখন মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন বিকল্প বাজার খোঁজার কথা বললেন।

  • ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে’

    ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী দেশগুলোকে পরিণতি ভোগ করতে হবে’

    এপ্রিল ১৪, ২০২২ ০৮:৩৮

    আমেরিকা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেসব দেশ ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হচ্ছে এবং মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

  • আমেরিকা ও ন্যাটোর অস্ত্র বোঝাই পরিবহনে হামলা চালাবে রাশিয়া

    আমেরিকা ও ন্যাটোর অস্ত্র বোঝাই পরিবহনে হামলা চালাবে রাশিয়া

    এপ্রিল ১৪, ২০২২ ০৭:৪৯

    রাশিয়া বলেছে, ইউক্রেন অভিমুখে আমেরিকা এবং ন্যাটো জোটের পাঠানো অস্ত্রের চালান মস্কোর জন্য বৈধ লক্ষ্যবস্তু। রাশিয়া সতর্ক করে আরো বলেছে, রাশিয়ার সামরিক বাহিনী পশ্চিমা হুমকির মুখে পড়লে তার কঠিন জবাব দেয়া হবে।