-
রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা: পুতিন
মার্চ ০৬, ২০২২ ১৬:১০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে ওই দেশটিতে রুশ ভাষীদের রক্ষার ওপর গুরুত্বারোপা করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা। পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার চলমান সংঘাতে ন্যাটো জোটের হাত রয়েছে ব্রিটেনের একজন মন্ত্রীর এমন বক্তব্যের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এ অবস্থায় আমাদের পরমাণু ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি।
-
রাশিয়ার ১১ হাজার সেনাকে হত্যার দাবি ইউক্রেনের
মার্চ ০৬, ২০২২ ১৫:৫৬যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। আজ (রোববার) ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। ১১ দিন ধরে সেখানে যুদ্ধ চলছে।
-
যুদ্ধ বন্ধে এরদোগানকে যে শর্ত দিলেন পুতিন
মার্চ ০৬, ২০২২ ১৫:৪৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি যুদ্ধ বন্ধ করে এবং ইউক্রেনকে অসামরিকীরণের ব্যাপারে রাশিয়া যে দাবি জানিয়েছে তা মেনে নেয় তবেই শুধু চলমান সামরিক অভিযান বন্ধ করা সম্ভব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে এসব কথা বলেছেন পুতিন।
-
ইউক্রেনের এস-৩০০ এবং ১০টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে রাশিয়া
মার্চ ০৬, ২০২২ ১৩:১২রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশের সামরিক বাহিনী দীর্ঘ পাল্লার হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে ইউক্রেনের স্টারোকোস্তিয়ানতিনিভ বিমান ঘাঁটি অকার্যকর করে দিয়েছে।
-
সমস্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করছে রাশিয়া
মার্চ ০৬, ২০২২ ০৬:৫২আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট। আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয় নি সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।
-
‘নো-ফ্লাই জোনের প্রচেষ্টাকে যুদ্ধে জড়ানো হিসেবে গণ্য করা হবে’
মার্চ ০৬, ২০২২ ০৬:৩৩ইউক্রেনের আকাশসীমায় নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় যারাই মদদ দেবে তারা সরাসরি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে গেছে বলে ধরে নেবে ক্রেমলিন। গতকাল (শনিবার) এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
ইউক্রেনের ‘রাষ্ট্র হিসেবে টিকে থাকার অধিকার’ প্রশ্নবিদ্ধ হবে: পুতিন
মার্চ ০৬, ২০২২ ০৫:৫৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রকারান্তরে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান ঘোষণা করা তার জন্য কষ্টকর ছিল বলেও জানিয়েছেন পুতিন।
-
ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবার অভিযান শুরু হয়েছে: রাশিয়া
মার্চ ০৬, ২০২২ ০৫:২৫রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে যে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল তার অপব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ কারণে ওই যুদ্ধবিরতি স্থগিত করে আবার সামরিক অভিযান শুরু করা হয়েছে।
-
আইএস জঙ্গি সন্ত্রাসীদের ইউক্রেনে পাঠাচ্ছে আমেরিকা: সহযোগিতা করছে তুরস্ক
মার্চ ০৫, ২০২২ ১৯:২৩রাশিয়ার বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদেরকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামরিক প্রশিক্ষণ দিচ্ছে।
-
পুতিনকে ক্ষমতাচ্যুত করার জন্য পশ্চিমা নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হয় নি
মার্চ ০৫, ২০২২ ১৫:২৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার জন্য নয় বরং ইউক্রেনের প্রাণঘাতী সংঘাত অবসানের জন্য।