পুতিনকে ক্ষমতাচ্যুত করার জন্য পশ্চিমা নিষেধাজ্ঞার পরিকল্পনা করা হয় নি
https://parstoday.ir/bn/news/world-i104810-পুতিনকে_ক্ষমতাচ্যুত_করার_জন্য_পশ্চিমা_নিষেধাজ্ঞার_পরিকল্পনা_করা_হয়_নি
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার জন্য নয় বরং ইউক্রেনের প্রাণঘাতী সংঘাত অবসানের জন্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০২২ ১৫:২৮ Asia/Dhaka
  • জোসেফ বোরেল
    জোসেফ বোরেল

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার জন্য নয় বরং ইউক্রেনের প্রাণঘাতী সংঘাত অবসানের জন্য।

গতকাল (শুক্রবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের পর তিনি এ কথা বলেন জোসেফ বোরেল বলেন, গতকালের বৈঠকে ইউরোপীয় দেশগুলোতে ইউক্রেনীয় শরণার্থীদের ঢলের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, রাশিয়ার ওপর সম্প্রতি যেসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার প্রভাব নিয়ে পর্যালোচনা করা হয়

রুশ প্রেসিডেন্ট পুতিন

এদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল ব্রাসেলসে বৈঠক করেছেন। বৈঠকে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে না জড়ানোর অবস্থানে অটল থাকার কথা ঘোষণা করেন এবং স্বীকার করেছেন যে, এ ধরনের যুদ্ধের ফলাফল হবে অত্যন্ত বিপর্যয়কর। তবে পূর্ব ইউরোপে ন্যাটো সদস্য দেশগুলো হাজার হাজার সেনা পাঠানো অব্যাহত রাখবে

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সরকার পশ্চিমা দেশগুলোর পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে এবং ইউক্রেনে জীবনঘাতী অস্ত্র পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা ভুল বহুসংখ্যক রাজনৈতিক ভাষ্যকার বলছেন, রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের বিষয়টি যদি পশ্চিমা দেশগুলো কানে তুলতো তাহলে ইউক্রেনের এই যুদ্ধ এড়ানো সম্ভব হতো।#

পার্সটুডে/এসআইবি/৫