বিশ্ব
  • তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ: মুখপাত্র

    তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ: মুখপাত্র

    ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৫:৫০

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং সতর্ক করে দিয়ে বলেছেন, তাইওয়ান ইউক্রেন নয় বরং চীনের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরো বলেছেন, বিশ্বে একটিমাত্র চীন রয়েছে এবং তাইওয়ান হচ্ছে সেই চীনের অবিচ্ছেদ্য অংশ। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে মার্কিন সামরিক জোট ন্যাটোতে অন্তর্ভুক্ত করা নিয়ে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের উত্তেজনা যখন তুঙ্গে রয়েছে তখন বেইজিং এ ঘোষণা দিল।

  • রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন: পুতিন

    রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীতে নজিরবিহীন: পুতিন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ২০:০৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। তিনি আজ (বুধবার) 'মাতৃভূমির রক্ষক' দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেন।

  • জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বললো রাশিয়া

    জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বললো রাশিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৭:০৬

    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে পক্ষপাতদুষ্ট বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আজ (বুধবার) আরো বলেছেন, এটা স্পষ্ট জাতিসংঘ মহাসচিব পাশ্চাত্যের চাপের মুখে কাজ করছেন, তাদের পক্ষে কথা বলছেন।

  • ইউক্রেনে শিগগিরই পূর্ণমাত্রার রুশ হামলা শুরু হতে পারে: অস্ট্রেলিয়া

    ইউক্রেনে শিগগিরই পূর্ণমাত্রার রুশ হামলা শুরু হতে পারে: অস্ট্রেলিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৫:৫৯

    রাশিয়া ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

  • ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কেন টিভি বিতর্ক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী?

    ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কেন টিভি বিতর্ক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী?

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৫:২৩

    বৈরী প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টিভি বিতর্ক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে বিতর্ক হলে আমি উপভোগ করব।

  • ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন

    ল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিংকেন

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৪:৪২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামীকাল (বৃহস্পতিবার) সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই বৈঠক অনুষ্ঠানের কথা ছিল।

  • রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকে লোক দেখানো বলে মনে করছেন অনেকে

    রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞাকে লোক দেখানো বলে মনে করছেন অনেকে

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ১৪:০৬

    রাশিয়া পূর্ব ইউরোপের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়ার পর পাশ্চাত্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। পাশ্চাত্যের দেশগুলো মস্কোর এ ঘোষণার নিন্দা জানিয়ে একে মিনস্ক শান্তি চুক্তির লঙ্ঘন অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

  • রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল কানাডা

    রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল কানাডা

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৬:৪৫

    ভিন্ন পন্থায় ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিযোগ তুলে রাশিয়ার ওপর প্রথম ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। রাশিয়ার স্বীকৃত রাষ্ট্র লুহানস্ক এবং দনেস্কে সব ধরনের অর্থায়ন নিষিদ্ধ করার পাশাপাশি রাশিয়ার পার্লামেন্ট সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে জাস্টিন ট্রুডোর সরকার।

  • আহমাদ আরবারি হত্যায় তিন শ্বেতাঙ্গ দোষী সাব্যস্ত

    আহমাদ আরবারি হত্যায় তিন শ্বেতাঙ্গ দোষী সাব্যস্ত

    ফেব্রুয়ারি ২৩, ২০২২ ০৬:২৫

    আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবারিকে গুলি করে হত্যায় জড়িত তিন শ্বেতাঙ্গকে হেইট ক্রাইমে দোষী সাব্যস্ত করেছে আদালত। আসামিরা হচ্ছে-গ্রেগরি ম্যাকমাইকেল, ট্রাভিস ম্যাকমাইকেল ও উইলিয়াম রোডি ব্রায়ান।