সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করছে বিএনপি: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করার অভিযোগে বিরোধী বিএনপিকে অভিযুক্ত করেছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মিথ্যা বলা ও বানানোর কারখানা যদি থেকে থাকে, তা হলো বিএনপি। তারা মিথ্যা ভালো বানাতে পারে। এই বন্যায় বিএনপির কোনও নেতা সাহায্য দেয়নি। একমুঠো খাবার দিতে পরেনি বন্যার্তদের। ঢাকায় বসে মায়াকান্না করছে। কিন্তু আমাদের নেতারা দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করে যাচ্ছে। উদ্ধার কাজ করছে।’
পঁচাত্তরের পনেরই আগষ্টের প্রসংগ টেনে শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্ট শুধু আমরা আপনজন হারিয়েছি তা নয়, বাংলাদেশ পথ হারিয়েছিল। অথচ তারেক জিয়ার ৭৫ এর হাতিয়ার গর্জে ওঠার স্লোগান দেখে বোঝা যায়, সে ও তার বাবা-মা পাকিস্তানের দালাল ছিল। তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তবে তারা চক্রান্ত করে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘এ দেশে কিছু দালাল সবসময় ছিল। ৭৫ এ জাতির পিতাকে হত্যার পর খুনি মোস্তাক ক্ষমতা দখল করে। জিয়াকে নিয়োগ দেয় সেনাপ্রধান হিসেবে। মার্শাল ল দিয়ে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়।’ তিনি বলেন, ‘নির্বাচনের নামে প্রহসন জিয়াউর রহমানের আমল থেকেই শুরু। আমাদের কিছু লোক তার সঙ্গে জুড়ে যায়। নিয়ম-নীতি লঙ্ঘন করে যে দল গঠন করলো, তাকে বলা হলো গণতন্ত্রের প্রবক্তা। অনেক মানুষ তাদের সঙ্গে যুক্ত হলো, আর যে আওয়ামী লীগ মানুষের জন্য জেল-জুলুম ভোগ করেছে, তারা উপেক্ষিত থাকলো।’
জিয়ার লাশের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া ও তারেক কেউ জিয়ার লাশ দেখেনি। একটা বাক্স এরশাদ সাহেব নিয়ে এসেছিল ঠিক, কিন্তু সে-ই মুখ দিয়ে বলেন, ওই বাক্সে জিয়ার লাশ ছিল না। এটা বাস্তবতা, এটা একদিন না একদিন প্রকাশ হবে।’
এ সময় শেখ হাসিয়া বিএনপিকে অভিযুক্ত করে আরো বলেন, ‘গুম, খুন জিয়া শুরু করেছিল। এর পর খালেদা জিয়া এসে এটা এগিয়ে নিয়ে যায়। আমাদের অনেক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। ‘আমাকেও খালেদা-তারেক হত্যার চেষ্টা করেছে। বারবার আঘাত করেছে। ১৫ আগস্টের ঘটনাতেও জিয়া জড়িত ছিল।
নির্বাচনের প্রসং টেনে প্রধান মন্ত্রী বলেন, ‘তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে। নির্বাচন অংশগ্রহণমূল কীভাবে হবে। যে দলের নেতারা দুর্নীতি, খুন, হত্যা, অস্ত্র চালানের দায়ে সাজাপ্রাপ্ত আসামি। ২০০৭ সালে তো তারেক মুচলেকা দিয়েছিল, সে আর রাজনীতি করবে না। পরে তত্ত্বাবধায়ক সরকার তাকে ছেড়ে দেয়। সে সেচ্ছায় চলে গিয়েছিল। একজন নেতার যদি ফিরে আসার সহস না থাকে তাহলে তার দিয়ে কীভাবে রাজনীতি হয়।’ তিনি বলেন, ‘আমাকেও তো বাধা দিয়েছিল। আমি তো ফিরে এসেছি। তত্ত্বাবধায়ক সরকার মামলা দিয়েছে। আমি তো সবকিছু মোকাবিলা করেছি।’
বিএনপি আমলের দুর্নীতির প্রসংগ উল্লেখ করে আওয়ামালীগ প্রধান বলেন, খালেদা জিয়ার আমলে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। তাদের চরিত্রটাই তো এই। তাদের আমলে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় দেশ। আমরা ক্ষমতায় এসে সেই লজ্জা থেকে দেশকে রক্ষা করি। তারা মানি লন্ডারিং করে টাকা পাচার করে। পরে আমরা সরকারে এসে তার কিছু ফেরত আনি’
প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের আপাদমস্তক দুর্নীতিতে ভরা, তারা প্রশ্ন তোলে কীভাবে। তারা নাইকো, গ্যাটকো প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি করেছে। এই দুর্নীতি না করলে তারা বিদেশে এত আরামদায়ক জীবন যাপন করে কীভাবে। চোরের মায়ের বড় গলা।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের ভাগ্য নয়, এ দেশের মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করছে। যখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এ দেশের মানুষের ভাগ্য বদল হয়েছে। আওয়ামী লীগ ক্ষতায় আসার পরই, এ দেশের মানুষ উপলব্ধি করেছে, সরকার হলো জনগণের সেবক।’#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/বাবুল আখতার /২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।