খালেদা জিয়ার জামিনে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন
https://parstoday.ir/bn/news/bangladesh-i113420-খালেদা_জিয়ার_জামিনে_মুক্তির_মেয়াদ_আরও_ছয়_মাস_বাড়ানোর_প্রস্তাব_অনুমোদন
দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৫:৪৭ Asia/Dhaka
  • খালেদা জিয়ার জামিনে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন

দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন,  বেগম খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রতি  সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রীআগের দুটি শর্তে ষষ্ঠবারের মতো বেগম  খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানো হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না খালেদা জিয়া, এই শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়লো। খালেদা জিয়া ২০২৩ সালের মার্চ পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন।

এর আগে , গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। চিঠিতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ারও অনুরোধ করেন তিনি।

 উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হবার পর  খালেদা জিয়াকে  কারাগারে পাঠানো  হয়। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে  ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে  তিনি  গুনশানে নিজ বাসায় অবস্থান করে  চিকিৎসা নিচ্ছেন । এর মধ্যে কয়েক বার  তাকে হাসপাতালেও নিতে হয়েছে।#

পার্সটুডে/আব্দর রহমান খান/রেজওয়ান হোসেন/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।