বিএনপির টেকব্যাক মানে আবারও আগুন সন্ত্রাস- কাদের; সতর্ক হতে বললেন আমু
https://parstoday.ir/bn/news/bangladesh-i114940-বিএনপির_টেকব্যাক_মানে_আবারও_আগুন_সন্ত্রাস_কাদের_সতর্ক_হতে_বললেন_আমু
বিএনপি নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও তারা মূলত লুটপাট আর সুবিধাবাদে বিশ্বাসী। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৫, ২০২২ ১৩:৩৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মুখে গণতন্ত্রের কথা বললেও তারা মূলত লুটপাট আর সুবিধাবাদে বিশ্বাসী। এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে নিজের দফতরে নিয়মিত ব্রিফিংকালে তিনি বলেনবিএনপির নেতাদের মুখে মধু, অন্তরে বিষ তারা স্বাধীনতাবিরোধী অপশক্তি। তারা সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা করে বলেও অভিযোগ করেন কাদের

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে বিএনপি, এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির টেকব্যাক মানে আবারও গ্রেনেড হামলার মতো ষড়যন্ত্র। তাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ টেকব্যাকের নামে আর সেই অন্ধকারে ফিরে যাবে না উল্লেখ করে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনে সাম্যবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিছু সংকট সব দেশেরই হচ্ছে। বাংলাদেশও এর বাইরে না। কিন্তু এই বৈশ্বিক সংকটকে নিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বিএনপি। বিএনপির অপপ্রচার থেকে জনগণকে দূরে থাকার আহ্বান জানান এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূতসহ সাম্যবাদী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।