ইভিএমে কোন ত্রুটি নাই, সুযোগ নেই ভোট কারচুপিরও : প্রধান নির্বাচন কমিশনার
https://parstoday.ir/bn/news/bangladesh-i120134-ইভিএমে_কোন_ত্রুটি_নাই_সুযোগ_নেই_ভোট_কারচুপিরও_প্রধান_নির্বাচন_কমিশনার
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন,রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য না হলে,অংশগ্রহনমুলক নির্বাচন কঠিন হবে।আর একটি অবাধ,সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে সকল দলের অংশগ্রহন প্রয়োজন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১৪:২৬ Asia/Dhaka
  • ইভিএমে কোন ত্রুটি নাই, সুযোগ নেই ভোট কারচুপিরও : প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন,রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য না হলে,অংশগ্রহনমুলক নির্বাচন কঠিন হবে।আর একটি অবাধ,সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে সকল দলের অংশগ্রহন প্রয়োজন।

আজ রোববার সকালে পাবনার সুগারক্রপস গবেষণা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার,চ্যালেঞ্জসমুহ এবং উত্তরনের উপায় নিয়ে,দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ইভিএমে কোন ত্রুটি নেই,ত্রুটি হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আরো বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাননৈক্য না হলে অংশগ্রহনমুলক নির্বাচন কঠিন হবে। একটি অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনে সকল দলের অংশগ্রহন প্রয়োজন বলেও মনে করেন সিইসি। এদিকে ঢাকায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলপকালে তথ্যমন্ত্রী বলেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে। 

তিনি বলেন,বিএনপিসহ সব দলের অংশগ্রহণে,একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় সরকার। আজ সকালে মিন্টো রোডে নিজ বাসায় ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।তিনি আরো বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, ইলেকশন মনিটরিং ফোরামসহ আন্তর্জাতিক যে কোনো সংস্থা চাইলে, নির্বাচন র্যবেক্ষণ করতে পারবে।#

পার্সটুডে/বাদশা রহমান/ বাবুল আখতার /২৬

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।