বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে: তথ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i121336-বিএনপি_বিদেশি_কূটনীতিকদের_কাছে_দেশের_বিরুদ্ধে_বিভ্রান্তি_ছড়াচ্ছে_তথ্যমন্ত্রী
বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই ধরণের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহীতার শামিল। বিএনপির কারণেই কুটনীতিকরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ৩১, ২০২৩ ১২:৫১ Asia/Dhaka
  • ড. হাছান মাহমুদ
    ড. হাছান মাহমুদ

বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই ধরণের কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহীতার শামিল। বিএনপির কারণেই কুটনীতিকরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার সুযোগ পাচ্ছে।

আজ (শুক্রবার) সকালে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপারের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় হাছান মাহমুদ বলেন, ভারতে বিবিসির কার্যালয়ে তল্লাশি করলেও সেখানে বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলার সাহস পান না, অথচ বাংলাদেশে পান থেকে চুন খসলেই হৈ চৈ বাধিয়ে দেয়ার চেষ্টা করা হয়। বাংলাদেশকে এখন দুর্বল ভাবার সুযোগ নেই বলে জানান তথ্যমন্ত্রী।

অ্যাডভোকেট কামরুল ইসলাম

এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মারা এখনও বিএনপির কাঁধে ভর করে আছে। যে কারনে তারা উন্নয়নশীল দেশের লাগাম টানতে নানা ফন্দি ফিকির করছে দলটি। সকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।